ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নববর্ষ বাতিল পাকিস্তানে
, ১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ সামিন, ১৩৯১ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে ২০২৪ সালের নববর্ষ উদযাপনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জাতির উদ্দেশে সংক্ষিপ্ত এক ভাষণে দেশবাসীকে এবার নববর্ষ উদযাপন না করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।
আনোয়ারুল হক বলেন, ফিলিস্তিনের ভয়াবহ ও উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে এবং আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য এই বছর নববর্ষের উদযাপানের যে কোনো অনুষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে।
তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর হাতে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা সহিংসতা ও অবিচারের সব সীমা ছাড়িয়ে গেছে। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে প্রায় ৯ হাজার শিশু নিহত হয়েছে।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আরও বলেন, গাজা ও পশ্চিম তীরের নিরপরাধ শিশু ও নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গণহত্যার ঘটনায় সমগ্র পাকিস্তানি জাতি ও মুসলিম বিশ্ব ব্যথিত।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর দুবার সহায়তা প্যাকেজ পাঠিয়েছে পাকিস্তান। তৃতীয় প্যাকেজ পাঠানোর তোড়জোড় চলছে বলেও জানান তিনি।
আনোয়ারুল হক বলেন, ফিলিস্তিনে সময় মতো সহায়তা প্রদান এবং গাজায় আহত মানুষদের সরিয়ে নিতে পাকিস্তান জর্ডান ও মিসরের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। এ ছাড়া পাকিস্তান বিভিন্ন বৈশ্বিক ফোরামে ফিলিস্তিনি জনগণের দুর্দশার কথা তুলে ধরার চেষ্টা করছে। ইসরায়েলি হামলা বন্ধ করতে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)