ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩)
, ০৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আইন ও জিহাদ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক খন্দকের জিহাদে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে দোয়া মুবারক শিক্ষাদান:
হযরত আবু সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, খন্দকের দীর্ঘায়িত জিহাদের (সাময়িক দুর্দশার) সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদেরকে মহান আল্লাহ পাক উনার নিকট দোয়া করতে বলেছিলেন-
اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا، وَآمِنْ رَوْعَاتِنَا
‘আয় মহান আল্লাহ পাক! আপনি আমাদের সংকট দূরীভূত করুন এবং আমাদের ভীতি দূর করুন’। (সিলসিলা ছহীহাহ হাদীছ শরীফ-২০১৮)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খন্দকের জিহাদে স্বয়ং নিজেই মহাসম্মানিত দোয়া মুবারক করেছিলেন:
হযরত আব্দুল্লাহ ইবনু আবী ‘আওফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, এদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মুশরিকদের বিরুদ্ধে দোয়া মুবারক করে বলেছিলেন-
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى رَضِيَ اللهُ تَـعَالٰى عَنْهُ، قَالَ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الأَحْزَابِ فَقَالَ "اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اهْزِمِ الأَحْزَابَ اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ"
হযরত আবদুল্লাহ ইবনু আবী আওফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মিলিত কাফির বাহিনীর বিরুদ্ধে (খন্দকের যুদ্ধে) এভাবে দোয়া মুবারক করলেন যে, আয় মহান আল্লাহ পাক! হে কিতাব নাযিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, আপনি সম্মিলিত কাফির বাহিনীকে পরাজিত করে দিন। আয় মহান আল্লাহ পাক! আপনি তাদের পরাজিত করে দিন এবং তাদের (হৃদয়ে) কম্পন সৃষ্টি করে দিন। (মুসলিম শরীফ, তাফসীরে ইবনে কাছীর- ৬/৩৯৬)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খন্দকের জিহাদে স্বয়ং নিজেই মহাসম্মানিত কবিতা মুবারক পাঠ করেছিলেন:
হযরত বারা ইবনে ‘আযিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, খন্দকের মাটি বহনকালে আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কবিতার নিম্নোক্ত চরণগুলি আবৃত্তি করতে শুনেছি।
اللَّهُمَّ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا + وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا
فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا + وَثَبِّتِ الْأَقْدَامَ إِنْ لاَقَيْنَا
إِنَّ الْأُوْلَى قَدْ بَغَوْا عَلَيْنَا + إِذَا أَرَادُوْا فِتْنَةً أَبَيْنَا-
‘আয় মহান আল্লাহ পাক! যদি আপনার অনুগ্রহ না থাকতো, তাহলে আমরা হিদায়াতপ্রাপ্ত হতাম না এবং আমরা ছদক্বাও দিতাম না, পবিত্র ছলাতও আদায় করতাম না’। ‘অতএব আপনি আমাদের উপরে শান্তি বর্ষণ করুন এবং কাফিরদের সঙ্গে যদি আমাদের মোকাবেলা হয়, তাহলে আমাদের সম্মানিত ক্বদম মুবারকগুলো দৃঢ় রাখুন’। ‘নিশ্চয়ই প্রথম পক্ষ আমাদের উপরে বাড়াবাড়ি করেছে। যদি তারা ফিৎনা সৃষ্টি করতে চায়, তাহলে আমরা তা থেকে বিরত থাকবো’। (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
ছাহাবী হযরত সাহল বিন সা‘দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, ‘আমরা খন্দকের জিহাদে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে ছিলাম। এ সময় আমরা পরিখা খনন করছিলাম ও কাঁধে করে মাটি বহন করছিলাম’।
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, শীতের সকালে (ব্যস্ততার কারণে) খাবার গ্রহণ না করে ছাহাবীগণ পরিখা খনন করছিলেন। এমন সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেখানে আগমন করেন ও উনাদেরকে উৎসাহ দিয়ে বলেন-
اللَّهُمَّ لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ الْآخِرَهْ+فَاغْفِرِ الْأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ
‘আয় মহান আল্লাহ পাক! নেই কোন আরাম পরকালের আরাম ব্যতীত। অতএব আপনি আনছার ও মুহাজিরদের ক্ষমা করুন।’
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাও কবিতা মুবারক পাঠ করেছিলেন:
জবাবে তখন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা বলেন-
نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدًا + عَلَى الْجِهَادِ مَا بَقِيْنَا أَبَدَا
‘আমরা সেই সম্প্রদায়, যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল মাগফিরাত মুবারকে (হাত মুবারকে) জিহাদের বাইয়াত হয়েছি, যতদিন আমরা বেঁচে থাকবো’। (বুখারী শরীফ)
-আল্লামা¬ মুহম্মদ নাজমুল হুদা ফরাজী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৭)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৬ষ্ঠ পর্ব)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (৬)
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মুহব্বত ঈমান, আর উনাদের সমালোচনা করা লা’নতগ্রস্ত হওয়ার কারণ
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৬)
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বীন ইসলাম ব্যতিত অন্য কোন তন্ত্র-মন্ত্র নিয়মনীতি শরীয়তসম্মত নয়
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৫ম পর্ব)
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (৫)
২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৫)
১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৪র্থ পর্ব)
১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (৪)
১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৪)
১১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












