‘এরা কারা? এদের পরিচয় কী?’, ইসকন প্রসঙ্গে হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক:
ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডেকে পাঠানো হয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিচারক ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চে পত্রিকাসহ আবেদন করেন মনিরুজ্জামান। যেখানে মঙ্গলবারের প্রসঙ্গ তুলে ধরা হয়।
আদালতে এসে অ্যাটর্নি জেনারেল বলেন, সারাদেশের মানুষের মত তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু এ বিষয় এখনই কোনো সিদ্ধান্ত যেনো আদালত না নেয়। কারণ সরকার এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। সরকারের কাছে এটি এখন ১ নম্বর এজেন্ডা।
এ সময় হাইকোর্ট বলেছে, এরা কারা? এদের পরিচয় কী?
আদালত আরও বলেছে, চট্টগ্রাম-রংপুরে এসব কী শুরু হয়েছে? এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে কাজ শুরু হয়েছে।
পরে হাইকোর্ট বলেছে, বিকেলের মধ্যে আমাদের বিস্তারিত জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, আমাকে একটা দিন সময় দিন। আগামীকাল এ বিষয়ে জানাবো, আজকের মধ্যে সম্ভব হবে না।
পরে হাইকোর্ট বলেছে, ঠিক আছে কালকের মধ্যে একটা প্রতিবেদন দেন। তবে কোনো ভাবেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখবেন।
প্রসঙ্গত, ইসকন অনুসারীরা চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করে, একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইফুলকে কুপিয়ে হত্যা করে ইসকন সদস্যরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।