আইনজীবী হত্যা: অভিযুক্ত শুভ দাসের ছাত্রত্ব বাতিল
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত থাকার অভিযোগে শুভ কান্তি দাসের ছাত্রত্ব বাতিল করেছে চট্টগ্রামের বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত ড. এস এম শোয়াইব স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানানো হয়।
অভিযুক্ত শুভ কান্তি দাস বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৬তম ব্যাচের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার পর দেশীয় অস্ত্রসহ একদল যুবকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ছবিতে থাকা একজন শুভ কান্তি দাস বলে নিশ্চিত হয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ছবিতে থাকা যুবকরাই আলিফ হত্যায় অংশ নিয়েছে বলে ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে দেখা যাচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।