এবার আজমির শরীফে ‘মন্দিরের’ দাবি হিন্দুত্ববাদীদের
আল ইহসান ডেস্ক:
ভারতে ইসলামবিদ্বেষ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ভারতের উত্তর প্রদেশের সম্ভলে জামা মসজিদে সমীক্ষার সিদ্ধান্ত ঘিরে হিন্দুত্ববাদীদের আগ্রাসনমূলক কাজ ও বিতর্কের মধ্যেই রাজস্থানের আজমির শরীফ নিয়ে কট্টর হিন্দুত্ববাদীরা নতুন প্রশ্ন তুলে দিলো। তাদের চরম প্রতারণামূলক দাবি, সেখানে খাজা মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি দরগাহটি এক শিবমন্দিরের ওপর গড়ে তোলা হয়েছিল।
এরইমধ্যে এ বিষয়ে কট্টর হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে সেখানকার নিম্ন আদালতে আবেদন জানানো হয়েছে। আবেদনের ভিত্তিতে গত বুধবার হিন্দুত্ববাদী আদালত নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) ও দরগাহ কমিটিকে। এই আবেদন নিয়ে পরবর্তী শুনানি আগামী ২০ ডিসেম্বর।
আবেদনকারী হিন্দু সেনা সংগঠনের প্রধান বিষ্ণু। আবেদনে সে তার মনগড়া দাবিতে উল্লেখ করেছে, অযোধ্যা, কাশী ও মথুরার মতো আজমিরের ওই স্থানেও মুসলমানরা উপাসনালয় গড়ে তোলে এক শিবমন্দিরের ওপর। তার দাবি, সত্যতা নির্ধারণে ওই দরগাহস্থলের সমীক্ষা বা জরিপ করা জরুরি। একই সঙ্গে তার আবেদন, সেখানে হিন্দুদের উপাসনা করার অধিকারও দেওয়া হোক।
ওই আবেদনের ভিত্তিতেই স্থানীয় দায়রা জজ মনমোহন চা-েল সংশ্লিষ্ট সবার কাছে নোটিশ পাঠিয়েছে।
আগামী বছরের জানুয়ারিতে আজমির শরিফ দরগাহ ৮১৩তম ওরস উদ্যাপন করবে। দরগাহর রক্ষণাবেক্ষণকারী সংস্থার সম্পাদক সৈয়দ সারোয়ার চিশতি গণমাধ্যমকে বলেন, মন থেকে না হলেও অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায় তারা মেনে নিয়েছিলো। কিন্তু দেখা যাচ্ছে, সেখানেই বিষয়টি থেমে নেই। কাশী, মথুরা ও সম্ভল ঘটে চলেছে। অথচ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছিলো, সব মসজিদে শিবলিঙ্গ খোঁজার কোনো প্রয়োজন নেই।
একের পর এক এ ধরনের ঘটনার জন্য সারোয়ার চিশতি প্রধানত দায়ী করে সদ্য অবসর নেওয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারক ডি ওয়াই চন্দ্রচূড়কে। সে উদ্যোগী হলে এ ধরনের ঘটনা ঘটত না।
অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক চলাকালে ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের উদ্যোগে কেন্দ্রীয় সরকার এক আইন প্রণয়ন করেছিল। তাতে বলা হয়েছিল, ১৯৪৭ সালের ১৫ আগস্ট দেশের স্বাধীনতার সময় সব উপাসনালয়ের চরিত্র যেমন ছিল, তেমনই রাখতে হবে। বদল করা যাবে না। একমাত্র ব্যতিক্রম অযোধ্যা, যেহেতু সে সময় থেকেই তা ছিল আদালতের বিচার্য।
গত সপ্তাহে উত্তর প্রদেশের সম্ভলের জামা মসজিদে স্থানীয় আদালতের নির্দেশে সমীক্ষক দল জরিপ করতে গেলে প্রতিবাদকারী ৬ মুসলিমকে হত্যা করে স্থানীয় পুলিশ। সেখানেও হিন্দুদের একই দাবি। হিন্দু মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে।
উগ্র হিন্দুত্ববাদীরা তাজমহল ও কুতুব মিনার নিয়েও এই একই দাবি জানিয়ে আসছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।