এবার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করলো ইরান
, ১৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরানের আইআরজিসি।
ইরানি সংবাদ সংস্থা ফার্স-এর বরাত দিয়ে এ খবর দিয়েছে সিজিটিএন।
প্রতিবেদনে বলা হয়, ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদোলরহিম মৌসাভি এবং আইআরজিসির অ্যারোস্পেস শাখার কমান্ডার সাইয়েদ মাজিদ মৌসাভির পরিদর্শনের সময় ঘাঁটিটি উন্মোচন করা হয়।
তাদের এই সফরের সময় আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর সক্ষমতা ও কার্যকর প্রস্তুতি মূল্যায়ন করা হয়। পাশাপাশি কৌশলগত ইউনিটটির অগ্রগতি ও প্রস্তুতির বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের অবহিত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘাঁটিতে বক্তব্য দেয়ার সময় আবদোলরহিম মৌসাভি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নত করার মাধ্যমে ইরান তার প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী করেছে।
তিনি বলেন, শত্রুদের যেকোনো পদক্ষেপের জন্য আমরা প্রস্তুত। এছাড়া গত বছরের জুনে সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর আমরা আমাদের সামরিক নীতি প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক অবস্থানে রূপান্তর করেছি। এই নীতিতে দ্রুত ও বৃহৎ পরিসরের অভিযান, অসম যুদ্ধকৌশল এবং বিধ্বংসী সামরিক কৌশল প্রয়োগের ওপর জোর দেয়া হয়েছে। সূত্র: সিজিটিএন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)