বন্যার হুমকির মুখে এক শহরের ৫০ হাজার বাসিন্দাকে সরালো মরক্কো
, ১৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মরক্কোয় কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টির পর বন্যায় ডুবে যাওয়ার হুমকির মুখে থাকা উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর কাসার এল-কেবির থেকে ৫০ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
এ সংখ্যা শহরটির মোট বাসিন্দার প্রায় অর্ধেক বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে জানিয়েছে রয়টার্স।
শহরটির বাসিন্দা হিশাম আজতু রয়টার্সকে বলেন, “নগরীটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। শহরের সব মার্কেট ও দোকানপাট বন্ধ। অধিকাংশ বাসিন্দা নিজেরাই চলে গেছে অথবা সরিয়ে নেওয়া হয়েছে।”
শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া লুক্কোস নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশ কয়েকটি এলাকায় প্রবেশ করেছে। নদীর পানি বাড়তে থাকায় কর্তৃপক্ষ শহরে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু শহর থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
শহরের অনেক অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। স্কুলগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী শিবির গড়ে তুলেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অতিবৃষ্টির কারণে শহরের নিকটবর্তী উয়েদ মাখাজিন বাঁধ পূর্ণ ধারণ ক্ষমতায় পৌঁছে গেছে, ফলে অতিরিক্ত পানি ছেড়ে দিতে হচ্ছে। বাঁধ থেকে ছেড়ে দেওয়া এই পানিও বন্যায় ভূমিকা রাখছে।
মরক্কোর সেনাবাহিনী শহরটিতে উদ্ধারকারী ইউনিট, চিকিৎসা কর্মী, ট্রাক ও অন্যান্য সরঞ্জাম মোতায়েন করেছে।
টানা সাত বছর ধরে তীব্র খড়ায় ভোগার পর মরক্কোয় বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টির মধ্য দিয়ে খরার অবসান হলেও এখন বন্যা এবং নদীর পানিগুলো উপচে পড়ায় নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধী ট্রাম্প ইরানের সামরিক শক্তির ভয়ে শান্তির কথা বলছে -আনসারুল্লাহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির আকাশে ৩ কোটি ডলারের মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসকে নিরস্ত্র করার ষড়যন্ত্র শুরু থেকেই ব্যর্থ হয়েছে : আইআরজিসি
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত সীমান্তে উন্নত প্রযুক্তির কামান মোতায়েন করছে পাকিস্তান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ. কোরিয়ায় শত বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যেকোনো হুমকি প্রতিহত করা হবে - ইরাক
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)