এবার কাশ্মীরে নামছে কোবরা কমান্ডোরা
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ রবি’ ১৩৯১ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
কোবরা কমান্ডো। যাদের নাম শুনলেই সন্ত্রাসীদের গলা শুকিয়ে যায়। ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সেই কোবরা কমান্ডোদের প্রশিক্ষণ এবার শেষ হয়েছে। কাশ্মীরের জঙ্গলে, দুর্গম এলাকায় প্রশিক্ষণ নিচ্ছিলো তারা। এবার কাশ্মীরের কুপওয়ারাতে মোতায়েন করা হবে তাদের।
কোবরা অর্থাৎ কমান্ডো ব্যাটেলিয়নস ফর রেসোলিউট অ্যাকশন। ২০০৯ সালে এটা তৈরি করা হয়েছিল। মূলত মাওবাদীদের দমন করতে তৈরি হয়েছিল এই বাহিনী। এবার মধ্য ও পূর্ব ভারত থেকে তাদের নিয়ে যাওয়া হচ্ছে জম্মু-কাশ্মীরে।
সূত্র জানায়, কোবরার কিছু কোম্পানিতে ঝাড়খ- আর বিহার থেকে তুলে নেয়া হচ্ছে। কারণ সেখানে নকশালদের দাপট কিছুটা কমেছে। ছয় মাস আগে কাশ্মীরের জঙ্গলে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছিল। এবার তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে। তাদের মোতায়েন করা হচ্ছে কুপওয়ারাতে।
বর্তমানে সিআরপিএফ কাজ করছে কাশ্মীরে। উগ্রবাদী মোকাবিলায় বড় ভূমিকা তাদের। তারা কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার সাথে একযোগে কাজ করে। তবে এবার কাশ্মীরে কথিত উগ্রবাদ মোকাবিলায় নামানো হচ্ছে কোবরা কমান্ডোদের।
জঙ্গলে কিভাবে কাজ করতে হয়- সে ব্যাপারে কঠোরতম প্রশিক্ষণ তাদের রয়েছে। দিনের পর দিন জঙ্গলে থেকেছেন তারা। জঙ্গলের কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে কিভাবে সন্ত্রসী ঘাঁটিকে উড়িয়ে দিতে হয়, সেটা জানে তারা। তারা জঙ্গল যোদ্ধা বলেও পরিচিত।
এমনকি যেখানে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট তুলে দেয়া হচ্ছে সেই সমস্ত জায়গায় কোবরা বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নিচ্ছে ভারতীয় সরকার।
এক কর্মকর্তার কথায়, একটা সময় ভারতের বিভিন্ন জায়গায় নকশালদের দাপট শুরু হয়েছিল। তখনই তৈরি হয় কোবরা বাহিনী। ধাপে ধাপে নকশালদের দমন করতে সমর্থ হয় কোবরা বাহিনী। মূলত পাহাড়ি ও জঙ্গলের এলাকায় তারা অভিযানে একেবারে দক্ষ। সেক্ষেত্রে কাশ্মীরে ও উত্তর পূর্বেও সেই ধরনের ভূ প্রকৃতি রয়েছে। সেকারণে এবার সেখানে তাদের মোতায়েনের পরিকল্পনা।
কোবরা এমন একটা বাহিনী যারা জঙ্গলের ৭২ কিলোমিটার এলাকা নিজের আয়ত্তে এনে ফেলে। এরপর তারা মিশন শেষ করে আবার ফিরে আসে। হেলিকপ্টার নিয়ে ঝাঁপিয়ে পড়ে জঙ্গলে। কর্নাটকের জঙ্গল ক্যাম্পেও তারা প্রশিক্ষিত। মূলত সিআরপিএফের মধ্যে বাছাই করা জওয়ানরা আসে কোবরাতে। তাদের কঠোর কমান্ডো প্রশিক্ষণ নিতে হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












