আল আকসা মসজিদে ইসরাইলি হামলায় সৌদি ও মিশরের নিন্দা
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ রবি’ ১৩৯১ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব এবং মিশর।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, গত ১৭ সেপ্টেম্বর রোববার পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে বাব আস সিলসিলার প্রবেশপথে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ সময় ইসরাইলি বাহিনী এক পুরুষ ও বয়স্ক এক নারীসহ তিন মুসল্লিকে ব্যাপক মারধর করে। শুধু তাই নয়, মসজিদ প্রাঙ্গণ থেকে দুই মুসল্লিকেও গ্রেপ্তার করেছে ইসরাইলি সৈন্যরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইহুদি নববর্ষ রোশ হাশানাকে কেন্দ্র করে স্থানীয় ইসরাইলিরা আল আকসা প্রাঙ্গণে ঢুকলে উত্তেজনা দেখা দেয়। পরে সেখানে নিরাপত্তা জোরদার করে ইসরাইলি বাহিনী।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও মিশর। আরব নিউজ জানিয়েছে, সৌদি আরব এই হামলাটিকে আন্তর্জাতিক প্রথার স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে। সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে উস্কে দেয়া হয়েছে বলে দাবি করেছে তারা। ইসরাইলি উত্তেজনা বন্ধ করতে ও বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় সুরক্ষা দিয়ে সংঘাত অবসানের জন্য সমস্ত প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব। এরই মধ্যে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এসব আহবান পুনর্ব্যক্ত করেছে।
অন্যদিকে, এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের সহিংস কর্মকা-ের পুনরাবৃত্তি বন্ধ করার আহবান জানিয়েছে। এমন ঘটনা বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানকে উস্কে দেয় এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সহিংসতা বাড়াতে উৎসাহিত করে বলে জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)