এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে
, ০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
এনসিপি কি ভাঙনের পথে? দলটির সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ এই প্রশ্নকে আবার সামনে এনেছে। একের পর এক নেতার পদত্যাগ, নেতৃত্বে মতবিরোধ, জামাতের সঙ্গে জোট নিয়ে অস্বস্তি এবং সাংগঠনিক দুর্বলতাÑসব মিলিয়ে দলটি এখন কঠিন সময় পার করছে, এটা বলাই যায়।
বিশেষ করে গত ৫ নভেম্বর দলের যুগ্ম আহ্বায়ক সামান্তার পদত্যাগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি শুধু একজন নেত্রী নন। এনসিপির প্রতিষ্ঠাকালীন সময়ের পরিচিত মুখও। তার পদত্যাগের মধ্য দিয়ে পুরনো বিরোধ আবার সামনে এসেছে।
তবে প্রশ্ন হলো, এনসিপি কি সত্যিই ভেঙে যাচ্ছে? নাকি এটি একটি নতুন রাজনৈতিক দলের স্বাভাবিক বিকাশের সংকট? বিষয়টি বুঝতে হলে পদত্যাগের কারণ, নেতৃত্বের অবস্থান, রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যতের সম্ভাবনা- সব দিক দেখতে হবে।
পদত্যাগের শুরু যেভাবে:
২০২৫ সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে এনসিপি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের একটি অংশ দলটি গড়ে তোলে। তাদের প্রতিশ্রুতি ছিল, প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা।
শুরুতে দলটি তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আগ্রহ তৈরি করেছিল। কিন্তু খুব বেশিদিন তা ধরে রাখা যায়নি।
২০২৫ সালের ডিসেম্বরের শেষদিকে জামাতের নেতৃত্বাধীন নির্বাচনী জোট বা ঐক্যে যাওয়ার সিদ্ধান্ত নেয় এনসিপি। এরপরই দলটিতে বড় ধরনের মতবিরোধ দেখা দেয়। ২০২৬ সালের ৩ জানুয়ারি প্রতিবেদনে জানিয়েছিল, ১১ দিনে অন্তত ১৮ জন শীর্ষ ও দ্বিতীয় সারির নেতা দলীয় পদ ছেড়েছেন অথবা নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে এনসিপির কেন্দ্র থেকে জেলা ও মহানগরের অন্তত ৪৩ জন নেতা পদত্যাগ করেছেন।
পদত্যাগকারীদের বক্তব্য বিশ্লেষণ করলে কয়েকটি কারণ স্পষ্ট হয়ে ওঠে। এর মধ্যে প্রথমটি হলো, জামাতের সঙ্গে নির্বাচনী জোট। এনসিপির অনেক নেতার ধারণা ছিল, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক শক্তির জন্ম হয়েছে, তার সঙ্গে জামাতের রাজনৈতিক আদর্শ ও অবস্থানের মৌলিক পার্থক্য রয়েছে।
তাদের প্রশ্ন ছিল, যে দল পুরনো রাজনৈতিক ব্যবস্থার বাইরে নতুন বন্দোবস্তের কথা বলেছিল, সেই দল কেন শেষ পর্যন্ত প্রচলিত জোটের রাজনীতিতে ফিরে গেল?
তাসনিম জারা, তাজনুভা জাবীন, মীর আরশাদুল হক, আরিফ সোহেল, আজাদ খান ভাসানীসহ একাধিক নেতা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তখন কেউ পদত্যাগ করেছেন, কেউ স্বতন্ত্রভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন।
দলের আদর্শিক পরিচয় নিয়েও বিভ্রান্তি রয়েছে এনসিপিতে। তারা শুরুতে নিজেকে মধ্যপন্থী, অন্তর্ভুক্তিমূলক ও সংস্কারপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরেছিল। কিন্তু জামাতের সঙ্গে জোটের পর দলটির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়। অনেকে মনে করছেন, এতে এনসিপির স্বতন্ত্র পরিচয় দুর্বল হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতীতে মানুষকে ধোঁকা দেয়ার বড় হাতিয়ার ছিল পরিসংখ্যান -তিতুমীর
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে নোয়াখালীর গ্যাসক্ষেত্র’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩শ’ পরিবার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ঝুঁকি ভাতা’ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের পকেটে হাজার কোটি টাকা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেড়েছে উৎপাদন খরচ, লোকসানের শঙ্কায় পোলট্রি খামারিরা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রমিক অসন্তোষ থামলেও কাটেনি মালিকদের উদ্বেগ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভার-আশুলিয়া থেকে গ্রেপ্তারদের কেউ শ্রমিক নন -ডিআইজি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ মাসে প্রশাসন ও পুলিশে আসছে বড় পদোন্নতি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুগন্ধি চিনিগুঁড়া চালে মেশানো হচ্ছে গন্ধহীন চাল?
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬১০ কোটি টাকা চাঁদাবাজি সশস্ত্র তিন সংগঠনের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












