এটা নির্বাচন নাকি শিবিরকে জেতানোর প্রশাসনিক পাঁয়তারা- প্রশ্ন সম্প্রীতির ঐক্য
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারসাজি করে ছাত্রশিবিরকে বিজয়ী করতে প্রশাসন চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) মুরাদ চত্বরে এক সংবাদ সম্মেলনে এ প্যানেলের এজিএস প্রার্থী নূর-এ-তামীম স্রোত এ অভিযোগ করেন।
নূর-এ-তামীম স্রোত বলেন, কোন হলে ঠিক কতগুলো ভোট কাস্ট হয়েছে এবং কতগুলো ভোট গণনা হবে, তা জানা যাবে না। অনার্সের ভোটার লিস্টে কারও ছবি নেই। ছবি ছাড়াই ভোট নেয়া হচ্ছে। হাতে যে দাগ দেয়ার কথা, সে দাগও তারা দিচ্ছেন না। কেউ যদি অন্য কারও কার্ড নিয়ে ভোট দিতে চায়, তাও তিনি পারবেন।
তাজউদ্দিন হলে তিনবার ভোট বন্ধ হয়েছে উল্লেখ করে তিনি বললেন, ভোট যে সুষ্ঠু হচ্ছে না এটা প্রমাণিত।
প্যানেলটির অভিযোগ, প্রায় প্রতিটি হলেই ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার কর্মীরা নিজ প্রার্থীদের নাম সম্বলিত চিরকুট বিলি করেছেন। যার তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
এদিকে, ছাত্রদলও এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে। বিকেল পৌনে ৪টার দিকে এই অভিযোগ এনে তারা নির্বাচন বর্জন করেছে।
আরও পড়ুন
সব ›
বাংলাদেশের সঙ্গে বিশ্ববাজারের সোনার দামের পার্থক্য কত?
অ্যাপ ইনস্টল করলেই টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি
গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে ১০১ জনের লেনদেন
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতার খোঁজে আ…
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচা…
দেশে নারী ও কন্যাশিশু নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ -এইচআরএসএস
নিজস্ব প্রতিবেদক: দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরের প্র…
আবাসন খাতে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র -টিআইবি
হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে …
গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে -রাশেদ
আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ
ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন
বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
৭ জেলায় নতুন পুলিশ সুপার
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।