ইরান- ইসরাইল সংঘর্ষে নতুন মাত্রা:
পারমাণবিক ইস্যুতে চাঞ্চল্যকর তথ্য দিলো ইরান
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
পারমাণবিক ইস্যুতে চাঞ্চল্যকর তথ্য দিল ইরান। দেশটির দাবি, নিজস্ব প্রযুক্তি ও সরঞ্জামের ওপর নির্ভর করেই দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে তাদের পারমাণবিক কর্মসূচি। ফলে এই কর্মসূচিকে ভিন্ন কোনো দেশের সহায়তার প্রয়োজন নেই। এমনকি বোমা হামলা চালিয়েও ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করা যাবে না বলে জানিয়েছেন ইরানের পরমাণু সংস্থা এওআই-এর প্রধান মোহাম্মদ ইসলামী।
মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে ইরান। তবে এই শক্তি দুর্বল করতে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইসরাইলসহ পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ অনেক দেশই অভিযোগ করে আসছে যে, ইরান পরিশুদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করছে। এ কারণেই ইরানের ওপর একাধিকবার নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা।
সাম্প্রতিক সময়ে ইসরাইলি হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবুও পিছিয়ে যায়নি তেহরান। বরং দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে তারা। ইসলামী স্পষ্ট জানিয়েছেন বোমা বর্ষণ করেও থামানো যাবে না ইরানের পারমাণবিক কর্মসূচি।
তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক শিল্প দেশীয় প্রযুক্তির মাধ্যমেই এগিয়ে নেওয়া হচ্ছে। আমাদের পারমাণবিক স্থাপনাগুলো বিজ্ঞান ও প্রযুক্তির মূল চালিকাশক্তি। কেউ এই শিল্পকে ইরানি জাতির কাছ থেকে কেড়ে নিতে পারবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর বাজার চড়া, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)