এখনো কেউ আসেনি শিশুটির লাশ নিতে
গায়ে নতুন গেঞ্জি, পাজামা। পায়ে গোলাপি রঙের মোজা। মাথায় বাঁধা ঝুটি। ফুটফুটে এক শিশু। দেখে বোঝাই যাচ্ছে পরিবারের সঙ্গে আনন্দের সঙ্গে এসেছিল। কিন্তু সে এখন লাশ হয়ে পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গের মেঝেতে। তার পাশেই পড়ে আছে একটি নারীর লাশ।
বেইলি রোডের ভয়াবহ আগুনে নিহত হয়েছেন তারা। নিহত শিশুটির লাশ বুঝে নিতে জুমুয়াবার বিকেল পর্যন্ত কেউই আসেনি। ফলে তার পরিচয়ও মেলেনি। একই অবস্থা ওই নারীর। তারও পরিচয় পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, তারা সম্পর্কে মা-মেয়ে হতে পারেন। তবে এটি নিশ্চিত করতে পারেননি কেউ।
শিশুটির শরীরের কোনো অংশ পুড়েনি। ধারণা করা হচ্ছে, অক্সিজেন স্বল্পতার কারণে মারা গিয়ে থাকতে পারে সে। এছাড়া পাশে থাকা নারীর লাশও পোড়েনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।