আগুনে লাশ হয়ে পাশাপাশি কবরে শায়িত পুরো পরিবার
চিরনিদ্রায় শায়িত হলেন রাজধানীর বেইলি রোডে অগ্নিকা-ে নিহত ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের পাঁচ সদস্য। একই সারিতে পাশাপাশি তাদের দাফন করা হয়েছে।
নিহতরা হলেন জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে কাশফিয়া (১৭) ও নুর (১৩) এবং ছেলে আব্দুল্লাহ (৭)। তারা রাজধানীতে থাকতেন।
নিহত কাউসারের পরিবারের সদস্যরা জানান, কাউসার তার স্ত্রী-সন্তানদের ইতালি নিয়ে যাওয়ার জন্য ভিসা ও টিকিট সম্পন্ন করেছিলেন। আগামী ২০ মার্চ তাদের নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল।
রাতে স্ত্রী-সন্তানদের নিয়ে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে খাবার খেতে যান কাউসার। পরে ওই রেস্টুরেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে কাউসার, তার স্ত্রী স্বপ্না, মেয়ে কাশফিয়া ও নুর এবং ছেলে আব্দুল্লাহ মারা যান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।