এক দিনে চট্টগ্রাম বন্দরে ৬,৩০১টি গেট পাস ইস্যুর রেকর্ড
, ৩০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চট্টগ্রাম বন্দরে এক দিনে ৬ হাজার ৩০১টি গেট পাস ইস্যু হয়েছে। এটিকে রেকর্ড বলছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক। তিনি জানান, গত মঙ্গলবার (১৮ নভেম্বর) এক দিনে ৪ হাজার ৭৩৪টি কনসাইনি গেট পাস এবং ১ হাজার ৫৬৭টি অফডক গেট পাস ইস্যু হয়েছে। এই সংখ্যা এক দিনে ইস্যু হওয়া গেট পাসের ক্ষেত্রে নতুন রেকর্ড।
বন্দরসচিব বলেন, দেশের সবচেয়ে বড় সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি প্রবাহের প্রধান কেন্দ্রবিন্দু। জাতীয় অর্থনীতি, শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণে বন্দরটি বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিনের কার্যক্রমে গতি, স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর দেশের উন্নয়ন, রাজস্ব বৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় বড় ধরনের অবদান রেখে চলেছে। চট্টগ্রাম বন্দর ডিজিটালাইজেশনে নতুন মাইলফলক স্পর্শ করেছে। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) অ্যাপের সফল ব্যবহার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ করেছে। এর ফলে সার্বিক পোর্ট অপারেশনে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে।
তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের কারণে দ্রুত কনটেইনার হ্যান্ডলিং, গেট অপারেশন, ডকুমেন্ট প্রসেসিং এবং রিয়েল-টাইম মনিটরিং সম্ভব হওয়ায় সেবার মান যেমন বেড়েছে, তেমনি ব্যবসায়ীদের সময় ও খরচ দুই-ই কমেছে। বন্দরকে আরও স্মার্ট ও অটোমেশন-নির্ভর করতে গৃহীত উদ্যোগ ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে আশা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশের সমগ্র বাণিজ্যব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে আশা প্রকাশ করেন বন্দরসচিব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)