চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব ব্যবসা-বাণিজ্যে
ব্যবসায়ীরা বলছেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। রাজনৈতিক অনিশ্চয়তার সঙ্গে চলমান সহিংসতা প্রভাব ফেলছে ব্যবসায়। এমনিতেই গত কয়েক বছরের উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। এর মধ্যে আগুন, ককটেল বিস্ফোরণের আতঙ্কে পণ্যের চাহিদার গতি আরও কমেছে। কমে গেছে বেচাকেনাও। সবমিলিয়ে ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি অনুকূলে নেই।
বড় বড় করপোরেট ব্যবসায়ীরাও কথা বলছেন একই সুরে। এ বিষয়ে জানতে চাইলে দেশের অন্যতম শীর্ষ ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, আমরা যাদের কাছ থেকে পণ্য কিনছি, বিক্রি করছি- সবখানে স্থবিরতা রয়েছে। তবে এটি একটি ট্রানজিশন পিরিয়ড। আশা করছি দ্রুত এ পরিস্থিতি কাটিয়ে উঠবে দেশ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।