পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (৩য় পর্ব)
আরবী লিপিশিল্প:

চিত্র-০৪: নবম শতাব্দির পবিত্র কালামুল্লাহ শরীফের পান্ডুলিপি যা কুফিক লিপি দিয়ে লিপিবদ্ধ।
পবিত্র দ্বীন ইসলাম হলো লিখিত দ্বীন। আরবী অক্ষর ইসলামী নকশাকলায় পেয়েছে উল্লেখযোগ্য স্থান। প্রথম আরবী লিপি ব্যবহার করা হতো পাথর অথবা শক্ত কোন কিছুর উপর লিখবার জন্য। টানা লিপি ব্যবহার করা হতো প্রধানত উটের চামড়ার উপর অথবা গাছের পাতা কিংবা ছালের উপর লিখবার জন্য। সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, “সুন্দর হস্তাক্ষর চিন্তাকে পরিচ্ছন্ন করে”।
পবিত্র কালামুল্লাহ শরীফকে যথাযথভাবে লিখে সর্বত্র প্রচার করার জন্য মুসলিম সমাজে হস্তলিপি শিল্পের চর্চা হয়েছে বিশেষভাবে (ঈধষষরমৎধঢ়যু) মসজিদের দেয়ালে সুন্দর করে আরবীতে স্মারক আরবী লিপি থেকে উদ্ভব হয় “কুফিক” (শঁভরপ) লিপি। এই লিপির একটা বৈশিষ্ট্য হলো খাড়া খাড়া অক্ষর। যা অনেক সহজে পাথরে অথবা শক্ত কিছুতে খোদাই করা যায়। খৃ: সপ্তম শতাব্দী থেকে আরম্ভ হয় মসজিদে এই লিপিতে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার আয়াত শরীফ লিখা। ভারতের দিল্লীর কাছে কুতুব মিনারের গায়ে ক্যালিগ্রাফি অংকন করার ক্ষেত্রে কুফিক অক্ষর ব্যবহার করা হয়েছে।

চিত্র-০৫: ভারতের দিল্লীর কুতুব মিনারে ক্যালিগ্রাফিতে ব্যবহার করা হয়েছে কুফিক লিপি।
অনেক সময় কুফিক অক্ষর কোন কিছু লিখবার কাজে ব্যবহৃত হয়নি। ব্যবহৃত হয়েছে কেবলই নকশার জন্য। আরবী অক্ষর ইরানে এসে হয়ে ওঠে অনেকটা গোলাকৃতির। এই ধরনের লিপিকে বলে নাস্তালিক। পারস্যে লিপিকলার ঘটে বিশেষ বিকাশ। পারস্যের মুসলিম শিল্পীদের আঁকা শিল্পকর্মে পড়েছে নাস্তালিক লিপিকলাসুলভ রেখার প্রভাব। এই রেখা অনেক কমনীয় আর চিকন। পারস্যের শিল্পীরা ছবির মধ্যে অনেক কিছু লিখেছেন নাস্তালিক অক্ষরে। পারস্যের শিল্পীরা বাগান পছন্দ করেছেন। তারা এঁকেছেন ফুল বাগানের ছবি।
ফুল বাগানের ফোয়ারা থেকে উঠছে পানি, তা গড়িয়ে যাচ্ছে বাগারে নালার মধ্য দিয়ে। তারা এঁকেছেন ফুলগাছের শাখার। যা ফুটে আছে অজস্র সাদা ফুল গাড় সবুজ (ফিরোজা) রঙের সাইপ্রাস বৃক্ষের পটভূমিতে। তারা এঁকেছেন বনভোজনের সময়ের ভ্রমণের প্রকৃতির ছবি। এসব দৃশ্য অংকন করতে তারা ব্যবহার করেছেন বাহারি রং। দূরের জিনিসকে কাছের জিনিসের উপর স্থাপন করে বোঝাতে চেয়েছেন কাছে দূরের ধারণা। কখনো কখনো উজ্জ্বল আলো বোঝাবার জন্য আকাশ এঁকেছেন গুড়ো করা সোনা লাগিয়ে।
ছবির ধারে নকশা করেছেন ফুল-লতা-পাতা দিয়ে। যাতে আছে একটি সহজ কমনীয় ভাব। দ্রুত টানা লেখার মতো রেখাযুক্ত ছবিকে সাধারণত বলা হয় হস্তলিপি বা ক্যালিগ্রাফিক গুণসম্পন্ন ছবি। পারস্য ও পারস্য প্রভাবিত এসময়ের ছবিতে দেখা যায় হস্তলিপি সুলভ রেখা। যার একটা নিজস্ব আবেদন আছে। যাকে বলা হয় মোঘল চিত্রকলা, তার উদ্ভব হয় এই পারস্য চিত্রকলাকেই অনুসরণ করে উত্তর ভারতে মোঘল শাসনামলে।
যাদের বলা হয় অপ্রধান শিল্পকলা, মুসলিম অধ্যুষিত অঞ্চলে তা লাভ করে বিশেষ। দৈনন্দিন ব্যবহার্য বস্তুর রূপ-পরিকল্পনায় এসময় মুসলিম বিশ্বে দেখা যায় বিশেষ প্রাচুর্য্য। আর এদের বহির্ভাগ অলঙ্করণে ব্যবহৃত নকশাতেও থেকেছে বৈচিত্র আর নৈপুণ্য। এসময় এক ধাতুর উপর আর এক ধাতু লাগিয়ে নকশা করায় মুসলিম বিশ্বের কারিগররা দেখিয়েছেন বিশেষ দক্ষতা। লোহা, ইস্পাত ও ব্রোঞ্জের উপর নকশা খোদাই করে তাতে লাগানো হয়েছে সোনা ও রূপা। এই কাজে বিশেষ প্রসিদ্ধি পায় দামেস্ক শহর।
এই কারুকাজকে ইংরেজিতে বলে (উধসধংপধহব) বাংলায় বলা যেতে পারে দামেস্কী কারুকলা। মৃৎপাত্রে মিনার কাজে পারস্য অন্যদের ছাড়িয়ে যায়। মৃৎ পাত্রের উপর লবণ দিয়ে গরম করলে তার উপর একটা কাঁচের মতো বস্তুরত আবরণকে বলে মিনা। কেবল মৃৎপাত্র নয় কাঁচের মতো বস্তুর সাহায্যে ধাতব দ্রব্যের পর ও মিনা করা যায়। মিনার কাজে মুসলিম বিশ্ব বিশেষ খ্যাতি লাভ করেছিলো। (চলবে)
-মুহম্মদ নাইম।
পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা
- পর্ব ১ পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (১ম পর্ব) ১২ নভেম্বর, ২০২৬
- পর্ব ২ পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (২য় পর্ব) ১৯ নভেম্বর, ২০২৬
- পর্ব ৩ পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (৩য় পর্ব) আপনি এখন এটি পড়ছেন
আরও পড়ুন
সব ›
পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (২য় পর্ব)
ঢাকাই মসলিন: অতীতের সুতায় ভবিষ্যৎ বয়ন
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী দারাসবাড়ি মসজিদ
পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (১ম পর্ব)
চিত্র-০১: মুসলমানদের তৈরী শিল্পকর্ম ইসলামী শিল্পকলা মূলত ইসলামী সভ্যতারই একটি অংশ। যার সূচনা হয়েছিল পবিত্র দ্…
শেরপুরে তুরকান হযরত শাহ রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র মাজার শরীফ
হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফটি খেরুয়া মসজিদের প্রায় এক মাইল পূর্বে অবস্থিত। শেরপুরে বি…
সোনারগাঁয়ে শেখ শরফ উদদীন আবু তাওয়ামার বিশ্ববিদ্যালয়
বাংলার মাটিতে ইসলামি জ্ঞানচর্চার সূর্যোদয় হয়েছিলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। জ্ঞানতাপস শেখ শরফ উদদীন আবু তাও…
পিরামিড গঠনে চাঁদ ও গ্রহের গতিপথের প্রভাব, দাবি নতুন তত্ত্বে
মিশরের গিজায় দাঁড়িয়ে থাকা সাড়ে চার হাজার বছরের পুরোনো পিরামিড নিয়ে রহস্যের শেষ নেই। এবার এক গবেষকের দাবি,…
বাগেরহাটের ঐতিহাসিক বিবি বেগনি মসজিদ
ঐতিহাসিক বিবি বেগনি মসজিদটি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের অন্তর্গত মগরা মৌজার ৭৮০ নং দাগে ষাট…
সীতাকু-ের পৌঁনে পাঁচশো বছরের ঐতিহাসিক হাম্মাদিয়া মসজিদ
পৌঁনে পাঁচশো বছরের প্রাচীন সীতাকু-ের হাম্মাদিয়া মসজিদ ১০.৩৭ একরবিশিষ্ট একটি দিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত। মসজিদ…
সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান
তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন
অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।