মন্তব্য কলাম
উৎপাদনহীন অর্থনীতি: সংকটের মূল কোথায়?
, ২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মন্তব্য কলাম
দেশের উন্নয়ন নিয়ে সবাই অনেক কথাই বলে। কিন্তু একটি মৌলিক প্রশ্ন সবাই এড়িয়ে যায়-আমাদের অর্থনীতির ভিত্তি কতটা উৎপাদনশীল?
বাস্তবতা খুবই স্পষ্ট: একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন তার উৎপাদনশীল খাত শক্তিশালী হয়। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এই জনসংখ্যা- সমস্যা হবে না সম্পদ হবে- তা নির্ভর করছে আমরা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি কী না? যদি কাজ দিতে পারি, এই জনসংখ্যাই হবে শক্তি; আর যদি না পারি, সেটাই হয়ে উঠবে বোঝা।
আজকের বাস্তবতায় হকার সমস্যা, ব্যাটারিচালিত রিকশার সমস্যা-এসব কোনো আলাদা সমস্যা নয়; এগুলো কর্মসংস্থানের অভাবের বহিঃপ্রকাশ। আপনি হকার উচ্ছেদ করলেন, রিকশা বন্ধ করলেন- সমস্যা কি সমাধান হবে? হবে না। কারণ সমস্যার শিকড় রয়ে যাবে। বরং হকাররা দেশীয় উৎপাদনের একটি বড় বিপণন চ্যানেল; তাদের সরিয়ে দিলে দেশীয় শিল্পও ধীর হয়ে পড়ে। অথচ সরকারের সাম্প্রতিক কার্যক্রমে উৎপাদনশীল খাতের চেয়ে ভর্তুকিনির্ভর উদ্যোগ-ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড- বেশি চোখে পড়ে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতিকে শক্তিশালী না করে বরং নির্ভরতা বাড়ায়।
এখানেই আরেকটি উদ্বেগজনক দিক সামনে আসে। সম্প্রতি সরকারের একজন বুদ্ধিজীবি কার্বন ক্রেডিটের মাধ্যমে ১ বিলিয়ন ডলার আয়ের কথা বলেছে। প্রশ্ন হচ্ছে-এটাই কি আমাদের কৌশল? শিল্প-কারখানা হ্রাস করে কার্বন নিয়ন্ত্রণ করে আয় করা বাস্তব সমাধান নয়। বাস্তবতা হলো, শিল্প উন্নয়ন ঘটাতে পারলে শত বিলিয়ন ডলার আয়ও সম্ভব; কিন্তু সেই পথে না গিয়ে শিল্প বন্ধ করে অনুদান ভিত্তিক আয়ের স্বপ্ন দেখানো হচ্ছে, যা অর্থনীতিকে আরো বেহাল করবে।
দেশীয় পর্যটনের ক্ষেত্রেও একই চিত্র। নারিকেল জিঞ্জিরা দ্বীপ উন্মুক্ত না থাকায় মানুষ দেশের ভেতরে ঘুরতে না পেরে বিদেশে যাচ্ছে-মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভারত-ফলে দেশের অর্থ বাইরে চলে যাচ্ছে এবং অর্থনীতির ওপর চাপ বাড়ছে।
আরো উদ্বেগজনক বিষয় হলো তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি না করে বরং নতুন মাদক আইনে ভেপ, ই-সিগারেট, নিকোটিন পাউচ নামক মাদক দ্রব্যের বৈধতা দেওয়ার মতো সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা খুবই ভয়ঙ্কর বিষয়।
বর্তমানে বৈশি^ক সংকটের প্রভাবে দেশের ভেতরেও আসছে। কিন্তু এই সংকট সবার জন্য সমান নয়; কারো জন্য এটি দুর্যোগ, কারো জন্য সুযোগ। যারা সংকটকে কাজে লাগাতে পারে, তারাই এগিয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রেও সেই সুযোগ ছিল, এখনো আছে। দেশে তেল, গ্যাস, লোহা, কয়লার মজুদ থাকা সত্ত্বেও সেগুলো উত্তোলনে দৃশ্যমান সাহসী উদ্যোগ নেই; বরং আমদানিনির্ভরতা বজায় রাখার প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
মূল প্রশ্ন হলো- আমরা কি সত্যিই স্বনির্ভর হতে চাই? যদি চাই, তবে বন্ধ শিল্পকারখানা চালু করা, নতুন উৎপাদনশীল খাত তৈরি, দেশীয় বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনা, পর্যটনসহ অভ্যন্তরীণ অর্থনৈতিক কার্যক্রম বাড়ানো এবং তরুণদের জন্য বাস্তব কর্মসংস্থান সৃষ্টি করা ছাড়া বিকল্প নেই।
সবচেয়ে বড় কথা- নীতিগত সাহস দেখাতে হবে। কারণ সংকট নিজে কখনো সুযোগ হয়ে ওঠে না; মানুষই সেটিকে সুযোগে পরিণত করে। আজকের এই অর্থনৈতিক চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য একটি পরীক্ষা- আমরা কি ব্যর্থ হবো, নাকি এই সংকটকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী উৎপাদনভিত্তিক অর্থনীতি গড়ে তুলবো, সেই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে।
-আমিমুল ইসলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকা, চীন, ভারত, রাশিয়া সবার নজর বাংলাদেশের দিকে।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন নতুন উন্নয়ন প্রকল্পের অজুহাতে চলছে শোষণ প্রকল্প।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর দ্বীনদার ব্যক্তির জন্য দ্বীন ইসলামই সবচেয়ে বড়
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীরাই আমেরিকায় প্রেসিডেন্ট বানায়, নামায় তথা আমেরিকা চালায়।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ছবি’ ও ‘বেপর্দা’- বর্তমানে সমস্ত পাপ কাজের মূল উৎস
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল আমদানিতে আমাদের যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়, এতে আমাদের রিজার্ভে চাপ পড়ে। সমস্যা কৃষকের সক্ষমতায় নয়, বরং নীতিগত অগ্রাধিকার ও বিনিয়োগের ঘাটতিতে।
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকিস্তান থেকে বেরিয়ে ভারতীয় খপ্পরে বাংলাদেশ!
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীভাঙনে গত এক দশকে বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ, নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার থেকে খাস বন্দোবস্তের ব্যবস্থা করা হলেও প্রভাবশালী দখলদারদের দাপটে ভূমির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ভূমিহীনরা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আন্তর্জাতিক চুক্তিতে সক্ষমতা তৈরির জন্য সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন ও যথেষ্ট সংখ্যক আমলা, কূটনৈতিক তৈরি ও প্রয়োগ করতে হবে।
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
“আঃলীগ আবার ক্ষমতায় আসলে কি করবে তার পরিকল্পনা ফাঁস আঃলীগ ক্ষমতায় আসলে সেনাবাহিনী বিলুপ্ত করে ভারতের সেনাবিাহিনীকে দেশ রক্ষার দায়িত্ব দেওয়া হবে।”
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক জোরদার হওয়া উভয় দেশের জন্যই কল্যাণকর
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












