ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, সৎ মা আটক
জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে লুৎফর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিজের ছেলে নাইম ইসলাম ওরফে ইয়ামিনকে (২০) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন। এদিকে, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মা বানু খাতুনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
, ১৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০১ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাইমের গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার মুকুটপুর গ্রামে। তিনি জয়পুরহাট শহরের সাগরপাড়া এলাকায় বাবা ও সৎ মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সম্প্রতি তিনি কিস্তিতে একটি স্মার্টফোন কেনেন। গত ২৯ জুলাই ফোনের কিস্তির টাকা পরিশোধকে কেন্দ্র করে বাবার সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লুৎফর রহমান তাকে মারধর করেন।
পুলিশের প্রাথমিক তথ্য মতে, ওই ঘটনার জেরে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতের কোনো এক সময় লুৎফর রহমান তার ছেলে নাইমকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যান।
শুক্রবার দুপুরে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহ এবং কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে বাবাই ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত লুৎফর রহমান পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবি স্টেশন সংস্কার, ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুলশান-বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি জাফর আলম কারাগারে
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাতের আভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)