উন্নয়ন নিয়ে হাউজিং কোম্পানিকে সময় বেঁধে দিলেন হাবিব
রাজধানীর মান্ডার গ্রিন মডেল টাউনের উন্নয়নকাজ শেষ করতে সংশ্লিষ্ট হাউজিং কোম্পানিকে আগামী ছয় মাসের সময় বেঁধে দিয়েছেন সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়ন করতে ব্যর্থ হলে এলাকার মানুষের স্বার্থে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
, ১৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০১ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর মান্ডার গ্রিন মডেল টাউনে শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘এই বছরের মধ্যে যদি আপনারা আপনাদের কাজগুলো করতে ব্যর্থ হন, তাহলে আমরা আমাদের জনগণকে নিয়ে এই এলাকার উন্নয়ন করার জন্য যে পদক্ষেপ নেয়া দরকার, তা নিতে বাধ্য হব।’
গ্রিন মডেল টাউনসহ কিছু আবাসিক এলাকা সিটি করপোরেশনের আওতায় আনার প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে ঢাকার সব আবাসিক এলাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কিছু হাউজিং কোম্পানি চায় না এসব এলাকা সিটি করপোরেশনের অধীন যাক। ফলে সেবা ও উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে।
হাউজিং কোম্পানির কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন এই এলাকার উন্নয়ন আপনারা করেন। আর যদি ব্যর্থ হন, তবে জনগণের স্বার্থে আমরা বাধ্য হয়ে উন্নয়নকাজ হাতে নেব।’ তিনি আরও বলেন, প্লট বা জমির মালিকদের কাছ থেকে উন্নয়নের নামে ৩৮ কোটি টাকা নেয়া হলেও এখনও খেলার মাঠ, কবরস্থান, রাস্তা ও কাঁচাবাজার তৈরি করা হয়নি। এসব সুবিধা নিশ্চিত করা হাউজিং কোম্পানিরই দায়িত্ব।
জনপ্রতিনিধি হিসেবে জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, সেবার জন্য। বিগত দিনের সরকারগুলোর জনগণের কাছে জবাবদিহিতা ছিল না, কারণ তারা ভোটে নির্বাচিত ছিল না। কিন্তু বর্তমান সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, তাই আমরা জবাবদিহিতার মধ্যে থাকতে বাধ্য।’
এ ছাড়া পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রীর পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ ও বাসযোগ্য বাংলাদেশ গড়াই সরকারের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে এলাকার অভ্যন্তরীণ পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। অন্যান্য হাউজিং এলাকার মতো গ্রিন মডেল টাউনেও নিজস্ব ড্রেস ও ব্যবস্থাপনায় অভ্যন্তরীণ পরিবহন চালুর পরামর্শ দেন তিনি।
বর্জ্য সংগ্রহের অতিরিক্ত ফি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী গৃহস্থালি ময়লা বাবদ বাসাপ্রতি ১০০ টাকার বেশি নেয়া যাবে না। আগামী এক মাস পর এ বিষয়ে খোঁজ নেয়া হবে এবং অতিরিক্ত টাকা আদায়কারীদের বরাদ্দ বা অনুমতি বাতিল করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুখের ভাষার কারণে এনসিপি নেতারা অপমানিত হচ্ছে: আনিসুর রহমান
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কি না, যা জানা গেল
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার সিগারেট, স্বর্ণ ও মদ জব্দ
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, সৎ মা আটক
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তানে পর্বতশৃঙ্গে ভয়াবহ তুষারধস, নিখোঁজ ১০ পর্বতারোহী
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারজিস-পাটওয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












