ঈদযাত্রা নির্বিঘœ করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ -আইজিপি
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ আশির, ১৩৯৩ শামসী সন , ১৮ মার্চ, ২০২৬ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, প্রতি বছর ঈদযাত্রায় যাত্রীদের নানা ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে সড়কে দীর্ঘ যানজটে আটকে থাকতে হয়। অনেকেই ঈদের আগের দিন রওনা দিয়ে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না। মহাসড়কগুলোতে ব্যবস্থাপনা উন্নত করতে সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন বড় বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সারা বছরই যানজট লেগে থাকে। এসব স্থানে পুলিশের উপস্থিতি জোরদার করা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে যানজট কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বারোপ করা হয়েছে পরিবহন খাত সংশ্লিষ্ট চালক ও সহকারীদের ট্রাফিক আইন মেনে চলার ওপরও। তাদের ট্রাফিক আইন বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির জন্যও আহ্বান জানানো হয়েছে।
গাবতলী বাস টার্মিনালের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইজিপি বলেন, এখানে মাদকসেবী ও ছিনতাইকারীদের উপস্থিতি রয়েছে। তবে এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এবং দেশের সব ইউনিটকে সার্বক্ষণিক দায়িত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশ^স্ত করেন, কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা বা অপরাধের সঙ্গে আপস করা হবে না।
রাজধানীতে অবৈধ বাস কাউন্টার প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার বাস কাউন্টার থাকতে পারবে না। এসব অপসারণে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে কাউন্টার ব্যবস্থার বিকেন্দ্রীকরণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অতিরিক্ত ভাড়া নেওয়ার পরও যাত্রীদের অভিযোগ না করার প্রবণতা প্রসঙ্গে আইজিপি বলেন, আইন জানা প্রতিটি নাগরিকের দায়িত্ব। ‘আইন জানা ছিল না’-এমন অজুহাত গ্রহণযোগ্য নয়। তিনি সবাইকে সচেতন হয়ে নিজের অধিকার সম্পর্কে জানার আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন থেকে ৭৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা সেতুতে একদিনে পৌনে ৩ কোটি টাকার টোল আদায়
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ঋণগ্রস্ত রিকশা চালকের আত্মহত্যা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিসি ক্যামেরা ফাঁকি দিয়ে আইজিপির বাড়িতে চুরি!
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে -ইশরাক
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে -সেতুমন্ত্রী
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)