লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ আশির, ১৩৯৩ শামসী সন , ১৮ মার্চ, ২০২৬ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে লঞ্চের নির্ধারিত ভাড়া ১০ শতাংশ কমানো হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি জানান, নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিদিন টার্মিনাল পরিদর্শন করা হবে এবং ঈদের পর ফেরার সময়ও নজরদারি অব্যাহত থাকবে। এখন পর্যন্ত যাত্রী, গণমাধ্যম বা অন্য কোনো সূত্র থেকে ভাড়া সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যাত্রীদের স্বস্তি দিতে প্রথমবারের মতো জাহাজ মালিকদের সঙ্গে আলোচনা করে সরকার নির্ধারিত ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। প্রতিটি লঞ্চে সংশোধিত ভাড়ার তালিকা টানিয়ে দেওয়া হয়েছে যাতে যাত্রীরা সহজেই তা জানতে পারেন।
নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে সব লঞ্চের কাগজপত্র ও ফিটনেস প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি। যেসব লঞ্চ ফিটনেস মানদ-ে উত্তীর্ণ হবে না, সেগুলো চলাচলের অনুমতি পাবে না।
এছাড়া পরীক্ষামূলকভাবে চালু হওয়া দুটি নতুন ঘাট ঈদের দিন পর্যন্ত চালু রাখা হবে। ঈদের পর পরিস্থিতি পর্যালোচনা করে সেগুলো স্থায়ীভাবে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় আলোচনা শেষে নতুন ঘাটগুলো চালু রাখা সম্ভব হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)