ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত অন্তত ১৪১
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ রবি, ১৩৯৪ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুথি স্বাধীনতাকামীদের সংঘর্ষে অন্তত ১৪০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। ইয়েমেনে গত কয়েক বছরের মধ্যে চলা অন্যতম ভয়াবহ লড়াইয়ে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে উভয় পক্ষের সামরিক সূত্র জানিয়েছে।
ইয়েমেনের সরকারি বাহিনীর দুই সামরিক কর্মকর্তা বলেছেন, গত শনিবার দুপুর থেকে রোববার ভোরের মধ্যে সরকারি বাহিনীর অন্তত ৮৪ সৈন্য নিহত হয়েছেন; যাদের অধিকাংশই রকেট হামলায় প্রাণ হারিয়েছেন। অন্যদিকে চারটি হুথি সূত্র বলেছে, একই সময়ে তাদের ৫৭ জন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছেন। ফলে একদিনের কম সময়ের এই যুদ্ধে উভয়পক্ষের মোট ১৪১ জন নিহত হয়েছেন।
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক ফ্রন্টে, বিশেষ করে তায়েজ ও হোদাইদা প্রদেশ এবং লোহিত সাগর উপকূলে হঠাৎ করে লড়াই ব্যাপক বৃদ্ধি পেয়েছে। যে কারণে প্রাণহানির সংখ্যা বেশি বলে দেশটির সামরিক সূত্র জানিয়েছে।
গত রোববার ইয়েমেনের সরকারি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হোদাইদার দক্ষিণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাইস জেলার নিয়ন্ত্রণ স্বাধীনতাকামী হুথিদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী। এই জেলাটি হোদাইদা, তায়েজ ও ইব্ব প্রদেশ সংযোগকারী সড়কের কাছাকাছি অবস্থিত।
সরকারি বাহিনী পার্শ্ববর্তী আল-জারাহি জেলাতেও পাল্টা হামলা চালিয়েছে এবং ডজনখানেক হুথি যোদ্ধাকে বন্দি করার দাবি করেছে। তায়েজ ও লাহজের আশপাশেও লড়াই ও হামলার খবর পাওয়া গেছে।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইয়েমেন যুদ্ধ তুলনামূলকভাবে শান্ত ছিলো; যা এই নতুন লড়াইয়ের মাধ্যমে ভয়াবহ আকার ধারণ করেছে।
ইয়েমেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, তায়েজ ও হোদাইদায় হুথিদের অবস্থান, যানবাহন এবং সমাবেশ লক্ষ্য করে অন্তত ১৫ বার বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা কৌশলগত সমুদ্রপথ এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের রুট বাব-এল-মানদেব প্রণালীর দিকে হুথিরা বড় ধরনের অভিযান চালানোর পরপরই এসব বিমান হামলা চালানো হয়।
চলমান এই যুদ্ধে দেশটিতে বেসামরিক নাগরিকরাও বাস্তুচ্যুত হচ্ছেন। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়কারী দপ্তর (ওসিএইচএ) বলেছে, তায়েজে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর দুই দিনে প্রায় ১ হাজার ৮০০ পরিবার বাস্তুচ্যুত হয়েছে। ইয়েমেনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সাবা বলেছে, তায়েজ ও এডেনের মধ্যবর্তী সড়কে বেসামরিক নাগরিকদের সমাবেশে হুথিদের গোলাবর্ষণে চার বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার ইসরায়েলের মিত্র হচ্ছে স্লোভেনিয়া
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইয়েমেনে ৪০টি বিমান হামলা সৌদির
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনি জমি যুক্ত করে সন্ত্রাসী ইসরায়েলের ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হলো পাকিস্তানে
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১২০টি ইসলামোফোবিক পরিবেশনা চিহ্নিত কেরালার সম্প্রচারমাধ্যম গুলোতে চলছে ‘ধারাবাহিক মুসলিম বিদ্বেষ’
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্রান্সের গ্রামে ভয়াবহ টর্নেডো, ক্ষতিগ্রস্ত শত শত বাড়ি
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার বাহিনীতে আত্মহত্যার নজিরবিহীন রেকর্ড
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি সন্ত্রাসী ইসরায়েলের
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধের উদ্যোগ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মক্কা চুক্তির পর ‘অ্যাকিলিস শিল্ড’: কী ঘটছে আরব সাগর থেকে ভূমধ্যসাগরে
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












