গাজার ধ্বংসস্তূপের নিচে ২ বছর পর ১০০ লাশ উদ্ধার
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ রবি, ১৩৯৪ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
দুই বছরেরও বেশি সময় পর গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় ১০০ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত রোববার গাজা সিটির জেইতুন এলাকায় এসব মৃতদেহ স্বজনদের সামনে আনা হয়।
গাজার সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি দখলদারদের হামলায় ধ্বংস হওয়া কয়েকটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে এসব মৃতদেহ উদ্ধার করে। পরে সেগুলো গাজা শহরের ইমাম আল-শাফি মসজিদের কাছে রাখা হয়। সেখানে স্বজনেরা প্রিয়জনদের শেষবারের মতো দেখেন এবং দাফনের প্রস্তুতি নেন।
গাজার সিভিল ডিফেন্সের চলমান উদ্ধার প্রকল্পের দ্বিতীয় ধাপে গাজা শহর, উত্তর ও মধ্য গাজার ১৪৭টি ধ্বংস হওয়া বাড়ি থেকে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। এসব স্থাপনার ধ্বংসস্তূপের নিচে আনুমানিক ১ হাজার ৭২টি মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ২০২৫ সালের নভেম্বরে শুরু হওয়া প্রথম ধাপে ৫৪টি ধ্বংস হওয়া বাড়ি ও স্থাপনা থেকে প্রায় ৩৩৩টি মৃতদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছিলো। সীমিত সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির সংকটে উদ্ধারকাজ ধীরগতিতে এগোচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার বাহিনীতে আত্মহত্যার নজিরবিহীন রেকর্ড
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি সন্ত্রাসী ইসরায়েলের
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধের উদ্যোগ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মক্কা চুক্তির পর ‘অ্যাকিলিস শিল্ড’: কী ঘটছে আরব সাগর থেকে ভূমধ্যসাগরে
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনে প্রবল বর্ষণে বাঁধ ভেঙে নিখোঁজ বহু মানুষ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে ইরানের উপলব্ধি আরও বেড়েছে’
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত অন্তত ১৪১
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিগগিরই হরমুজে নতুন নৌপথ ঘোষণা করবে ইরান
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)