মন্তব্য কলাম
ইহুদী-নাছারাদের ষড়যন্ত্রে পড়েই দুনিয়াদার মালানারা বেহেশত-দোযখের ওয়াজ বাদ দিয়েছে। পর্নোগ্রাফি, মাদক থেকে যুব সমাজকে বাঁচাতে চাইলে বেহেশত-দোযখের ওয়াজও বেশি বেশি করতে হবে।
, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মন্তব্য কলাম
বিষয়গুলো পবিত্র দ্বীন ইসলাম উনার আলোকে আলোচিত হচ্ছে না। হচ্ছে ‘পারিবারিক বন্ধন ভঙ্গ’, ‘মূল্যবোধের অবক্ষয়’, সামাজিক ভারসাম্য নষ্ট ইত্যাদি শিরোনামে। অনেকটা ধর্মনিরপেক্ষ স্টাইলে আলোচনা যা হচ্ছে, তার সমাধান বলতে হাক্বীক্বতে পবিত্র দ্বীন ইসলাম উনার খুব কাছাকাছি যাওয়া হচ্ছে। এক কথায় এসব সমস্যার ক্ষেত্রে পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে বর্ণিত পর্দার প্রচলনের কথা বললে সব সমাধানই এসে যায়।
প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায়, ছাপার বক্তব্যে অথবা টকশোতে জোরালোভাবেই আলোচনা এসেছে- মাদক, এনার্জি ড্রিংক, পর্নো- এগুলো নিয়ে জনতার একটা বড় অংশ শুধু বেশামাল নয়; উন্মাতাল হয়ে উঠছে। শিশু-কিশোররা ডিজে-পার্টিতে যোগদান করছে। রাজধানীর ইস্টার্ন প্লাজা, ইস্টার্ন প্লাসসহ শুধু সব অভিজাত মার্কেটই নয়; রাজধানীর অলি-গলিতেও হাজারো নামের পর্নোসিডি বিক্রি হচ্ছে। স্কুলের কোমলমতি কিশোররা ৩০/৪০ টাকায় পেনড্রাইভে ডাউনলোড করে নিয়ে যাচ্ছে। এদিকে সর্বোচ্চ শাস্তি ১০ বছর ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১১’র খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে। সরকারের অনুমোদিত আইনে পর্নোগ্রাফি বহন, বিনিময়, মুঠোফোনের মাধ্যমে ব্যবহার করা, বিক্রি ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। এ আইনে শাস্তি ও জরিমানার বিধানসহ পর্নোগ্রাফি নিয়ে মিথ্যা মামলা করলে বাদীর শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে। কিন্তু আইন অনুমোদনকারী মন্ত্রিসভায় উল্লেখ করেছে সমাজে পর্নোগ্রাফি ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে।
বলাবাহুল্য, আইন করে এ পর্নোগ্রাফি এবং মাদকের বিন্দুমাত্র রোধ করতে পারেনি সরকার। মূলত সরকারই পর্নোগ্রাফি ও মাদকের প্রধান পৃষ্ঠপোষক। সরকারের সেন্সরশীপের পরও বিলবোর্ড, সিনেমা, নাটক, মুভি তথা পেপার-পত্রিকায় যেসব সুন্দরী ও বিবস্ত্রপ্রায় নারীর অশ্লীল অঙ্গ-ভঙ্গীমা চিত্রিত হয়। তাই দেখে শিশু-কিশোরসহ বয়স্করা পর্নোগ্রাফির পূর্ণ ছবক পায়। এরপর হাত বাড়ালেই মেলে আসল পর্নোগ্রাফি।
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে সরকারের লোকবল এমনিতেই নগণ্য। আর দু’-চারজন যা আছে, তারাই পর্নোগ্রাফি ও দুর্নীতি দুটোতেই আসক্ত। সুতরাং সরকারের নছীহত আর খোঁড়া আইনের কথা বলে পর্নোগ্রাফি ও মাদক কোনোটাই নিয়ন্ত্রণ করা যাবে না। পর্নোগ্রাফিসহ বর্তমান সংস্কৃতিতে মানুষ আশে-পাশে তাকালেই বহু সুন্দরী মেয়েলোক দেখে। অপরদিকে নারীরা দেখে পুরুষ। উভয়ের মাঝেই জেগে উঠে কামুক প্রবৃত্তি। এর অবসান কিভাবে হবে?
মূলত, কাফির-মুশরিকরা বহু আগেই খুব সূক্ষ্ম ষড়যন্ত্রে ও কৌশলে শেষ রহমতটুকুও উঠিয়ে নিয়েছে। কাফিররা খুব কৌশলে ও ঘৃণাভরে প্রচার করেছে, ‘মৌলভী সাহেবরা বিজ্ঞানের কথা বাদ দিয়ে শুধু হুর-গেলমানের ওয়াজ করেন। দুনিয়াবী কাজের কথা বাদ দিয়ে শুধু বেহেশতে যাওয়ার কথা বলেন। ”
বলাবাহুল্য, বেহেশতের হুর-গেলমানের যে বর্ণনা আছে, তা ফিকির করে একজন মানুষ তার চারপাশের সুন্দরী মেয়েলোকের কথা ভুলে থাকতে উৎসাহ পেতো। না তাকানোর শক্তি পেতো। অশ্লীল চিন্তা ও পথ পরিহার করার ক্ষমতা পেতো।
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই মুসলমান পুরুষ ও মুসলমান নারী, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোযা পালনকারী পুরুষ ও রোযা পালনকারী নারী, ইজ্জত-সম্ভ্রম হিফাযতকারী পুরুষ ও ইজ্জত-সম্ভ্রম হিফাযতকারী নারী এবং যিকিরকারী পুরুষ ও যিকিরকারী নারীদের জন্য মহান আল্লাহ পাক তিনি প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার। ” (পবিত্র সূরা আহযাব শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩২)
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে, “বেহেশতে থাকবে আনত-নয়না হুরগণ। যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। ”
তাফসীরে লেখা হয়- বেহেশতের কোনো হুরের দেহের এক বিন্দু যদি দুনিয়াতে প্রকাশ পেতো, তাহলে গোটা দুনিয়া ঝলমল করে উঠতো। তাফসীরে বেহেশতের হুরদের যে ভুবন ভুলানো সৌন্দর্যের কথা বলা হয়েছে, তার আশায় খুব সহজেই সাধারণ মানুষ এ গোটা জিন্দেগীর বেপর্দাগিরি ছেড়ে দিতে পারে। অনেক বড় কিছুর এবং বিশেষত অনন্তকালের সুখের আশায় কদর্যময় দুনিয়ার কিঞ্চিত কণ্টকযুক্ত সুখ ছেড়ে দেয়া সম্ভব।
অপরদিকে পর-নারীর দিকে তাকালে দোযখে যে আগুনের নারী তৈরি হবে, তারা ব্যভিচারকারীদের একান্তবাসে বাধ্য করবে, তখন তাদের আগুনের দেহের চাপে সে জ্বলে পুড়ে ছারখার হবে। এই তথ্যেরও প্রচার দরকার। এই তথ্য যেমন অনিবার্য সত্য। তেমনি আগুনের নারীর একান্তবাসে ভীত হয়ে প্রতিটি মুসলমান আমল করতে বাধ্য।
মূলত, এসব তথ্য জ্ঞাপন করেছেন আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মাহকে সতর্ক করেছেন। কিন্তু উম্মাহ যে সতর্কতার পথে না গিয়ে- পরকীয়া, লিভ টুগেদার, সংস্কৃতিমনা, প্রগতিশীল ইত্যাদি শব্দের স্রোতে ভেসে চলছে। পারিবারিক বন্ধন থেকে সামাজিক ভারসাম্য নষ্ট করতে চাইছে। তাই তাদেরকে তাজদীদ করে পুনরায় সতর্ক করতে চাইছেন; বেহেশতের সুখ-শান্তি, দোযখের আযাবের কথা জানাতে চাইছেন যামানার ইমাম ও মুজতাহিদ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি। তিনি বলছেন, ছবি তোলা হারাম, পর্দা পালন করা ফরয।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যা নিয়ন্ত্রণে বাল্যবিয়ে বন্ধ করা কাফিরদের ষড়যন্ত্র
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কৃষিতে ডিজেল সংকট হুমকিতে ইরি-বোরো ও পাট উৎপাদন ডিজেল সংকটে সৌরবিদ্যুতের নলকূপই এখন কৃষকের জন্য খোদায়ী রহমত।
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎবাঁচাতে সন্ধ্যা ৬টার সময় দোকানপাট বন্ধ করলে অর্থনীতি আরো দুর্বল হবে
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হুজুগে মাতা বাঙ্গালী তেলের অবৈধ মজুতেই দেশের বিপদ ডেকে আনছে বাংলাদেশেই উৎপাদন হয় পর্যাপ্ত পেট্রোল-অকটেন। তারপরেও আতঙ্ক কেন?
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: গত পরশু বিজেপি নেতার খুলনা যশোর অঞ্চল দখলের হুমকী এবং বারবার উগ্র হিন্দুত্ববাদীদের বাংলাদেশ দখলের আস্ফালন
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭০০ কিলোমিটারের মরণব্যাধি ও আমাদের আকাশ প্রতিরক্ষা : বেগম পাড়ার বিলাসিতা কি সার্বভৌমত্বের কফিনে শেষ পেরেক?
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমেরিকা থেকে উচ্চমূল্যে বিষাক্ত গম আমদানি বন্ধ করতে হবে
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনি লেবাসে সন্ত্রাসী ইহুদিদের পৈশাচিক রাষ্ট্রীয় হত্যাকা-: ইসরায়েলের বর্বরতা, আন্তর্জাতিক নীরবতা এবং আমাদের করণীয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না।
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র দ্বীন ইসলাম ও সার্বভৌমত্বের দুশমনদের অপতৎপরতা-উগ্র হিন্দুত্ববাদী ‘রবীন্দ্র ঘোষ’ ও ‘চিন্ময়’ চক্রের রাষ্ট্রদ্রোহী আঁতাত এবং প্রশাসনের জগৎশেঠদের মুখোশ উম্মোচন
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না।
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












