দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, মুগদা-মান্ডা-মানিকনগরে চরম ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মুগদা, মান্ডা ও মানিকনগরের কিছু এলাকায় এক বছরেরও বেশি সময় ধরে গ্যাস সংকট চলছে। যেসব এলাকায় কিছুটা গ্যাস পাওয়া যেত, সেখানেও গত কয়েক দিন ধরে তিতাস গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। কোনো পূর্বঘোষণা ছাড়াই দিনের পর দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
রাজধানীর মান্ডার একটি বাড়িতে ২৬টি পরিবার বসবাস করে। তবে বাড়িটির রান্নাবান্নার পরিবেশ দেখলে মনে হতে পারে, এটি কোনো গ্রামের বাড়ি। এক বছরেরও বেশি সময় ধরে মাটির চুলায় রান্না করছেন বাসিন্দারা। বাসাবাড়িতে কবে নাগাদ তিতাস গ্যাসের সরবরাহ ফিরবে, সে আশা প্রায় ছেড়েই দিয়েছেন তারা। আদৌ গ্যাস আসবে কি না, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন বাসিন্দারা।
একই চিত্র মানিকনগরেও। দীর্ঘ কয়েক মাস ধরে গ্যাসের তীব্র সংকটের মধ্যে গভীর রাতে কিছুটা গ্যাস পাওয়া যেত। তবে গত আট থেকে দশ দিন ধরে এলাকাটিতে গ্যাসের কোনো সরবরাহ নেই।
কোনো পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই দিনের পর দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। নিয়মিত বিল পরিশোধ করেও কাক্সিক্ষত সেবা না পাওয়ায় অনেক বাসিন্দা আগামীতে আর গ্যাসের বিল না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এ অবস্থায় জনদুর্ভোগ নিরসনে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন মুগদা, মান্ডা ও মানিকনগরের বাসিন্দারা।
আরও পড়ুন
সব ›
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতক
শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি -স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন এ্যানি-টুকুসহ বিএনপির ৫ নেতা
শীতের সবজিতেও স্বস্তি নেই, ২০০ টাকার নিচে নেই মাছ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচল
নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরা
বোরকা পরে এসে কারখানায় ডাকাতি!
ইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপি
ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা কমার আভাস, বাড়বে শীত
রাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীর শাস্তি
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৯ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্ত…
গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে -বিজিবি
দেশে অশান্তি সৃষ্টির জন্য গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা -আইজিপি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।