গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে -বিজিবি
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে কোনো ধরনের সহিংসতা করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ বেজ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান।
গতকাল জুমুয়াবার টহল শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গোপালগঞ্জে বিজিবি, সরকারি কোনো স্থাপনা, জানমাল ও যানবাহনের ওপর আক্রমণ হলে সম্মিলিতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কর্নেল তৈমুর হাসান বলেন, গোপালগঞ্জ এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় শান্তি বজায় রাখা এবং জনদুর্ভোগ এড়াতে ৫৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, গোপালগঞ্জে বিজিবির পাশাপাশি পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, আনসার ও এসআরবি সম্মিলিতভাবে কাজ করছে। মূল লক্ষ্য হলো এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখা, জনদুর্ভোগ না ঘটানো এবং সরকারি স্থাপনা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
টহল কার্যক্রমের বিষয়ে বিজিবির এই কর্মকর্তা জানান, দিনে বেশ কয়েকবার সম্মিলিতভাবে বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে।
আরও পড়ুন
সব ›
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতক
শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি -স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন এ্যানি-টুকুসহ বিএনপির ৫ নেতা
শীতের সবজিতেও স্বস্তি নেই, ২০০ টাকার নিচে নেই মাছ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচল
দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, মুগদা-মান্ডা-মানিকনগরে চরম ভোগান্তি
নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরা
বোরকা পরে এসে কারখানায় ডাকাতি!
ইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপি
ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা কমার আভাস, বাড়বে শীত
রাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীর শাস্তি
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৯ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্ত…
দেশে অশান্তি সৃষ্টির জন্য গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা -আইজিপি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।