ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা কমার আভাস, বাড়বে শীত
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে আগামী পাঁচ দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল জুমুয়াবার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল রোববার (২৯ নভেম্বর) আকাশ আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী সোমবার (৩০ নভেম্বর) সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে।
এদিকে, পাঁচ দিনের পূর্বাভাসের পরবর্তী বর্ধিত সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুমুয়াবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। রাজধানীতে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন
সব ›
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতক
শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি -স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন এ্যানি-টুকুসহ বিএনপির ৫ নেতা
শীতের সবজিতেও স্বস্তি নেই, ২০০ টাকার নিচে নেই মাছ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচল
দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, মুগদা-মান্ডা-মানিকনগরে চরম ভোগান্তি
নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরা
বোরকা পরে এসে কারখানায় ডাকাতি!
ইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপি
রাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীর শাস্তি
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৯ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্ত…
গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে -বিজিবি
দেশে অশান্তি সৃষ্টির জন্য গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা -আইজিপি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।