ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে ইরানের কর্মকর্তারা যা বলেছেন
, ২৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৩ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
সন্ত্রাসী ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার দিবাগত রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
হামলার পর পরই ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ, হামাস নেতা ইসমাইল হানিয়া ও আইআরজিসি কমান্ডার আব্বাস নিলফোরোশনকে হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই অভিযানটি ইরানের আত্মরক্ষার বৈধ অধিকারের কাঠামোর মধ্যে এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে পরিচালিত হয়েছে এবং শত্রুর যে কোনও ‘মূর্খতা’ সিদ্ধান্তমূলক এবং ধ্বংসাত্মকভাবে জবাব দেওয়া হবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কুরআন শরীফের আয়াত শরীফ লিখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একটি ভিডিও ফুটেজ এক্স-এ পোস্ট করে বলেছেন, মাঠে আমরা জয়ী।
আরেকটি পোস্টে তিনি বলেছেন, ধার্মিক ব্যক্তিদের ত্যাগ স্বীকার করতে হতে পারে কিন্তু দিনের শেষে তারা পরাজিত হবে না।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ইসরায়েলি আগ্রাসনের ‘নির্ধারক প্রতিক্রিয়া’ বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরান যুদ্ধ চায় না।
এক্স-এ একটি পোস্টে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, এই পদক্ষেপটি ইরানের স্বার্থ এবং নাগরিকদের রক্ষার জন্য ছিল। নেতানিয়াহুকে জানাতে দিন যে ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনও হুমকির বিরুদ্ধে শক্ত জবাব দিতে পারে। ইরানের সাথে সংঘাতে জড়াবেন না।
জাতিসংঘে ইরানের মিশন এই হামলাকে ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘনকারী...ইহুদিবাদী শাসকের সন্ত্রাসী কর্মকা-ের আইনি, যৌক্তিক এবং বৈধ প্রতিক্রিয়া’ হিসাবে বর্ণনা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)