ইরানের ‘ভিন্ন’ ধরনের হামলায় যুক্তরাষ্ট্রের পায়ের নিচের মাটি সরে গেছে: বিশ্লেষক
আল জাজিরার ওয়াশিংন ডিসির সংবাদদাতা অ্যালান ফিশারের মতে, ইরান এবার সম্পূর্ণ ভিন্ন ধরনের হামলা চালিয়েছে। তেহরান সর্বশেষ গত ১৩ এপ্রিল ইসরায়েলে হামলা চালিয়েছিল। দামেস্কে ইরানের বিপ্লবী গার্ডের পাঁচ সদস্যকে ইসরায়েল হত্যা করার প্রায় ১২ দিন পর ওই হামলা চালায় ইরান।
অ্যালান ফিশার বলেন, ইরান তখন যেভাবে সাড়া দিয়েছিল আর গতরাতে আমরা যা দেখেছি, তার থেকে অনেক আলাদা।
চলতি বছরের এপ্রিলে ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছিল, যুক্তরাষ্ট্র তখন আরব দেশগুলোর সঙ্গে একটি জোট গঠন করেছিল। ইরানের ছোড়া কিছু ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরায়েলকে সাহায্য করার জন্য ওই জোট গঠন করা হয়েছিল।
আল জাজিরার বিশ্লেষণ বলছে, ওই সময় ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করেছিল, কারণ এগুলো ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে কিছুটা বেশি সময় নেয়। সম্ভবত ইরানের এই পদক্ষেপকে ইসরায়েলকে আরও সময় দেওয়ার একটি পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। যা ইঙ্গিত দেয়, এটি সম্ভবত এক ধরনের প্রতীকী হামলা ছিল।
অ্যালান ফিশার মতে, ইরান এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যার মানে হলো, এটি একটি ভিন্ন ধরনের আক্রমণ। তেহরানের এই ভিন্ন ধরনের আক্রমণের ঘটনায় বলা যায়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পায়ের নিচের মাটি স্পষ্টভাবে সরে গেছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।