দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ আশির, ১৩৯৩ শামসী সন , ১৮ মার্চ, ২০২৬ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলি পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইসরায়েলের উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়েছে বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল থেকে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাইবার-প্রযুক্তি কেন্দ্র ও রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনকে লক্ষ্যবস্তু করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখ-ের একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলেছে, ইসরায়েলের সাইবার-প্রযুক্তি কেন্দ্র ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীকে গাইডেড ওয়েপন সিস্টেমের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সরবরাহ করেছে। এছাড়া ইরানের জনবহুল কেন্দ্রে সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামও সরবরাহ করছে।
এতে বলা হয়, রাফায়েল অস্ত্র নির্মাণ ভবনটি গণবিধ্বংসী প্রযুক্তি এবং ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনীর জন্য আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। পাশাপাশি এটি ইসরায়েলি ড্রোনের কেন্দ্রগুলোকেও সজ্জিত করেছে।
হামাসের বীরত্ব:
এভাবেই বীর যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে লড়ে গেছেন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌদি আরবকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুথিদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ভানুয়াতু
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ফিলিপাইনে বন্যা-ভূমিধস
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোটলার মসজিদে নামাজ পড়তে হয় টিকিট কেটে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)