যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ আশির, ১৩৯৩ শামসী সন , ১৮ মার্চ, ২০২৬ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে বেড়েই চলছে তেল ও গ্যাসের দাম, যা চলমান ছিলো গত সোমবারও। এরই মধ্যে ইরানের যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
আমেরিকার অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য মতে, গতকাল যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়েছে দুই সেন্ট। এর মাধ্যমে প্রতি গ্যালন গ্যাসের দাম গিয়ে ঠেকেছে তিন দশমিক ৭২ ডলারে, যা ২০২৩ সালের ৭ অক্টোবরের পর সর্বোচ্চ।
যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসের দাম বেড়েছে ৭৪ সেন্ট, শতাংশের হিসেবে যা ২৬ দশমিক ৯। হ্যারিকেন ক্যাটরিনার আঘাতের পর গত এক মাসে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি গ্যাসের দাম বাড়িয়েছে।
গ্যাসের দাম বৃদ্ধি সন্ত্রাসী ড্রাম্পের জন্য এক ধরনের হুমকি। এ ইস্যুতে তার বিরুদ্ধে কথা বলা যাচ্ছে। যখন ড্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলো তখন প্রচারণায় গ্যাসের দাম কমানোর কথা বলেছিলো সে।
ইরান যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রে ক্রমাগত হারে দাম বাড়ছে ডিজেলের। যুদ্ধ শুরুর পর এ জ্বালানির দাম এক দশমিক ২৪ ডলার বেড়ে প্রতি গ্যালনের দাম গিয়ে ঠেকেছে চার দশমিক ৯৯ ডলারে। ২০২২ সালের ডিসেম্বরের পর এ জ্বালানির প্রতি গ্যালনের দাম পাঁচ ডলারের কাছাকাছি চলে এসেছে। সূত্র: সিএনএন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)