ইসরায়েলি বর্বরতায় শিশু পঙ্গুত্বের শীর্ষে গাজা
, ০৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় সন্ত্রাসী ইসরায়েলের বর্বর আগ্রাসনের পেরিয়ে গেছে ৭২০ দিন। যত দিন গেছে, বেড়েছে হামলার তীব্রতা। এ পর্যন্ত নিহতের সংখ্যা দেখানো হয়েছে ৬৫ হাজার ৪১৯ জন। কিন্তু ফিলিস্তিনি বিভিন্ন সংস্থার-ই দাবি, এ সংখ্যা প্রকৃতপক্ষে আরো কয়েকগুণ বেশী। ইতিপূর্বে দুই লাখ মানুষের মৃত্যুর খবরও শিরোনাম হয়েছে। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যাও কয়েক লাখ; গণনার বাহিরে। এর মধ্যে বেশীরভাগ শিশুই হারিয়েছে শরীরের এক বা একাধিক অঙ্গ।
এ অবস্থায় বিশ্বজুড়ে এককভাবে সবচেয়ে বেশিসংখ্যক অঙ্গহীন বা পঙ্গু শিশুর আবাসস্থল এখন হয়ে উঠেছে গাজা। গত বুধবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। সংস্থাটির কমিশনার জেনারেল প্রধান লাজারিনি তার সামাজিকমাধ্যম এক্সে লিখেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত গাজায় মোট ৪০ হাজারের মতো শিশুর অঙ্গচ্ছেদের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
সে আরো লিখেছে, গাজা যুদ্ধ এখানকার শিশু এবং তাদের শৈশবের ওপর যে ক্ষতি করেছে, তা কেবল শারীরিক আঘাত বা ক্ষুধার মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের ক্ষত অনেক গভীর ও অদৃশ্য। এর মধ্যে রয়েছে শিশুমনে যুদ্ধের নেতিবাচক প্রভাব। যার মধ্যে রয়েছে উদ্বেগ, দুঃস্বপ্ন, আগ্রাসন আর ভয়। অনেককে ভিক্ষা, লুটপাট বা শিশুশ্রমে বাধ্য করা হচ্ছে। এ এক হারানো শৈশব।
এই যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, শিশুরা তাদের চলমান ও গভীরতর ট্রমা নিয়ে বেড়ে উঠবে, যা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ক্ষতিকর হবে। তাই শিশুদের জন্য অন্তত দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানায় সে।
এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতাদের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। দখলদার বাহিনীর হামলায় গাজায় গত একদিনে কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)