জাতিসংঘে ইরানি প্রেসিডেন্টের ঘোষণা:
কখনও পারমাণবিক বোমা বানাবে না তেহরান
, ০৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ঘোষণা দিয়েছে, তেহরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করবে না। গত ২৪ সেপ্টেম্বর এ তথ্য জানায় আল জাজিরা।
ই-থ্রির চাপ ও চুক্তি নিয়ে টানাপোড়েন:
এই ঘোষণা এমন এক সময় এলো, যখন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির (ই-থ্রি) পক্ষ থেকে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনঃপ্রবর্তনের প্রক্রিয়া শেষ হতে আর মাত্র তিন দিন বাকি। তিন দেশ অভিযোগ করেছে, তেহরান ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।
তারা শর্ত দিয়েছে, ইরান যদি জাতিসংঘ পরিদর্শকদের প্রবেশাধিকার পুনঃস্থাপন করে, সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে আশঙ্কা দূর করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে, তবে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর স্থগিত রাখা হতে পারে।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো জাতিসংঘ অধিবেশনে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের পর বলেছে, “চুক্তি এখনও সম্ভব। মাত্র কয়েক ঘণ্টা বাকি। ইরানের এখন আমাদের যৌক্তিক উদ্বেগগুলোর জবাব দিতে হবে।”
যুক্তরাষ্ট্রকে দায়ী করছে তেহরান:
ইরান দাবি করছে, ২০১৮ সালে ট্রাম্প চুক্তি থেকে সরে আসা এবং পরবর্তী সময়ে দেশটির ওপর হামলাই তেহরানকে প্রতিশ্রুতি কমাতে বাধ্য করেছে। পেজেশকিয়ান ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে ভ-ামির অভিযোগ এনে বলেছে, “তারা নিজেদের সৎ পক্ষ হিসেবে দেখালেও বাস্তবে আমাদের প্রচেষ্টাকে ছোট করে দেখিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের ইশারায় কাজ করছে।”
জাতিসংঘে দেওয়া ভাষণে সে অভিযোগ করে, ইউরোপীয়রা তাদের আইনি বাধ্যবাধকতা এড়িয়ে গেছে এবং ইরানের বৈধ পদক্ষেপগুলোকে ভ্রান্তভাবে ‘চুক্তিভঙ্গ’ হিসেবে উপস্থাপন করেছে।
এর আগে গত মঙ্গলবার দেওয়া ভাষণে ইরানের নেতা খামেনি বলেছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তবে সে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)