ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করলো কলম্বিয়া
, ১০ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো দখলদার ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে ইসরায়েলি বাহিনী আটক করার পর সে এ সিদ্ধান্ত নেয়।
গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আটক হওয়া ব্যক্তিরা ছিলো ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ক্রু।
গ্লোবাল মুভমেন্ট টু গাজার এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোটিলা ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছানোর পর ইসরায়েলি সেনারা বেআইনিভাবে ওই দুই কলম্বিয়ানকে আটক করে। ঘটনাটি ঘটে উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে।
বিবৃতিতে বলা হয়, গাজা উপকূল থেকে ‘১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছানোর পর স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে ইসরায়েলি জাহাজগুলোর অবস্থান ধরা পড়ে। ’
এতে আরও বলা হয়, আগের ফ্লোটিলাগুলোও ‘আক্রমণ বা আটকের’ শিকার হয়েছে। এটিকে আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।
গুস্তাভো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সতর্ক করে বলেছে, যদি এ তথ্য সত্যি হয়, তবে এটি নেতানিয়াহুর নতুন আন্তর্জাতিক অপরাধ হবে।
সে আরও জানায়, দখলদার ইসরায়েলের সঙ্গে করা মুক্ত বাণিজ্য চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হচ্ছে। এর আগে এই সপ্তাহেই সে ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করার ইচ্ছা প্রকাশ করেছিলো।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলো গুস্তাভো। তবে এবার সে আরও এক ধাপ এগিয়ে বাকি থাকা যেকোনো কূটনৈতিক প্রতিনিধিকে দ্রুত কলম্বিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)