লন্ডনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা
, ১০ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের টানাপোড়েনের মধ্যে আবারও লন্ডন সফরে গেছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি। গত বুধবার (১ অক্টোবর) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সে ঢাকা ত্যাগ করে।
তিন মাসের মধ্যে এটি তার দ্বিতীয় লন্ডন সফর। রাজনৈতিক মহলে গুঞ্জন, এই সফরে সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে পারে। আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন, বিরোধী দলের নিরাপত্তা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা ও নির্বাচনী রোডম্যাপের মতো ইস্যু থাকতে পারে। যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত জুলাইয়েও লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলো ট্রেসি। সে সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির পরিকল্পনা ও সরকারের প্রতি তাদের অবস্থান নিয়ে আলোচনা হয় বলে জানান দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রেসির এবারের সফর যুক্তরাষ্ট্রের ‘ট্র্যাক টু ডিপ্লোমেসির’ অংশ। আনুষ্ঠানিক নয়, তবে এ ধরনের আলোচনার মাধ্যমে ওয়াশিংটন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনী সংস্কার নিয়ে বার্তা দিতে চাইছে।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল ঢাকায় এসেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও চাপ বাড়ার এ সময়ে ট্রেসির লন্ডন সফর রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল সৃষ্টি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ, নেপথ্যে কী?
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
- ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি-বাড়ি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যার হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের শিকার মুসলিম নারী বিচারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩ শতাধিক সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তির নকশা’ সরাতে মেটাকে ইইউর কড়া নির্দেশ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জর্ডানে যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা দমকল বাহিনীর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)