ইলমে তাছাউফের দৃষ্টিতে হযরত শায়খ আলাইহিস সালাম উনার প্রতি মুরিদের আদব
, ০১ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইলমে তাছাউফ
সম্মানিত তাছাউফ উনার পুরাটাই আদব উনার অন্তর্ভুক্ত। মুরিদের আদব হচ্ছে হযরত শায়খ আলাইহিস সালাম উনার প্রতি পরিপূর্ণ হুসনে যন রাখা, উনাকে যথাযথ তা’যীম-তাকরীম করার সাথে সাথে উনার সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম উনাদেরকেও শায়খ আলাইহিস সালাম উনার ন্যায় সম্মান করা।
কেননা, উনার আওলাদ আলাইহিমুস সালাম উনাদেরকে সম্মান করার মাধ্যমে শায়খ আলাইহিস সালাম সন্তুষ্টি-রেযামন্দি মুবারক সহজেই লাভ করা সম্ভব হয়। আর শায়েখ আলাইহিস সালাম উনার সন্তুষ্টি মুবারক হাছিল করতে পারলে মুরীদ মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মা’রিফাত-মুহব্বত মুবারক উনার রাজ্যে আবাধে বিচরণ করতে পারবে, যেভাবে রাজাকে সন্তুষ্ট করাতে পারলে রাজ দরবারে দাপটের সাথে বিচরণ করতে পারে।
পূর্ববর্তী হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা শায়খ আলাইহিমুস সালাম উনাদের আওলাদ আলাইহিমুস সালাম উনাদেরকে সম্মান করেই তাছাউফ উনার বিভিন্ন নিয়ামত মুবারক হাছিল করেছেন। তবে একটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে যে মুরিদের জন্য হযরত শায়খ আলাইহিস সালাম উনার আওলাদ আলাইহিমুস সালাম উনাদেরকে দুনিয়াবী ফায়দা হাছিলের উদ্দেশ্যে হাতিয়ার হিসেবে ব্যবহার করা চরম বেয়াদবী। যার ফলে হযরত শায়খ আলাইহিস সালাম তিনি তার প্রতি অসন্তুষ্ট হবেন যা মুরিদের গোমরাহীর কারণ হবে।
মনে রাখতে হবে “বেয়াদব যতই মর্যাদার অধিকারী হোক না কেন, সে মহান আল্লাহ পাক উনার চির শত্রু। ” তাছাউফের পথ অত্যন্ত পিচ্ছিল। তাই মুরিদকে শায়খ আলাইহিস সালাম উনার সন্তুষ্টির প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে। কেননা, শায়খ আলাইহিস সালাম উনার সামান্যতম অসন্তুষ্টি মুবারক মুরিদের উপর পতিত হলে, তার ধ্বংস অনিবার্য হয়ে যেতে পারে। সুতরাং মুরিদের একান্ত কর্তব্য হবে হযরত শায়খ আলাইহিস সালাম এবং উনাদের সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম উনাদের প্রতি যথাযথ আদব বজায় রাখা এবং উনাদের অসন্তুষ্টি থেকে নিজেকে বিরত রাখার জন্য প্রত্যেকটি কাজ অত্যন্ত ফিকিরের সাথে করা। মহান আল্লাহ পাক তিনি যেন সকলকে সেই তৌফিক দান করেন। (আমীন)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (৪)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (৩)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (২)
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রত্যেক উম্মতকে শরীয়ত এবং তাছাওউফ দেয়া হয়েছে
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (১)
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার প্রতি ইমামুল মুসলিমীন, হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার চূড়ান্ত আদবের পরাকাষ্ঠা প্রদর্শন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হক্কানী রব্বানী আউলিয়ায়ে কিরাম উনাদের শানে সবসময় সার্বিকভাবে হুসনে যন পোষণ করা আবশ্যক
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃপণতা জঘণ্যতম বদ খাছলত
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৭) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শায়েখ বা মুর্শিদ কিবলা উনার সাথে তায়াল্লুক-নিসবত ব্যতীত মহান আল্লাহ পাক ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সাথে তায়াল্লুক-নিসবত মুবারক রাখার দাবি করা অবান্তর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (১১)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৬) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












