ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে
, ১১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২০ মে, ২০২৪ খ্রি:, ০৬ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ইরান মাত্র দুই সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে বলে জাতিসংঘ পরমাণু সংস্থার মহাপরিচালক মনে করে।
জাতিসংঘ পরমাণু নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি অ্যাজেন্সির (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি গত সপ্তাহে ইরান সফর করেছিলো। ইরানি পরমাণু কার্যক্রম নিয়ে জাতিসংঘ নজরদারি জোরদার করাই ছিল তার উদ্দেশ্য।
ইরান তার পরমাণু স্থাপনাগুলোর তথ্য দিতে এবং পরমাণু স্থাপনাগুলোর ক্যামেরায় প্রবেশের সুযোগ দিতে রাজি হয়েছে। ২০২২ সাল থেকে অনেক নজরদারি ক্যামেরা সরিয়ে ফেলা হয়েছে, অপ্রত্যাশিত স্থানে ইউরেনিয়াম পাওয়া গেছে।
ইরান সফরশেষে গ্রোসি সাংবাদিকদের বলেছে, ‘ইরান আগে কখনো পরমাণু বোমা তৈরীর এত কাছাকাছি আসেনি। ধারণা করা হচ্ছে, বোমা বানাতে তাদের কয়েক মাস নয়, কয়েক সপ্তাহ লাগতে পারে, যদি আলী খামেনি এর অনুমতি দেয়।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৫ সালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু চুক্তি বাতিল করে। ওই চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম মজুত সীমিত করতে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ মাত্র ৩.৬৭ শতাংশ করতে রাজি হয়েছিল। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করতে ইউরেনিয়াম এই মাত্রা পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অবরোধ থেকে রেহাই পাওয়ার কথা ছিল।
পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের ফলে ইরানের পরমাণু পরিকল্পনা বন্ধ হয়নি। বরং তেহরান এটিকে সুযোগ হিসেবে কাজে লাগায়।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের প্রলিফারেশন অ্যান্ড নিউক্লিয়ার পলিসি প্রোগ্রামের রিসার্চ ফেলো ডারিয়া দোলজিকোভা মিডিয়া লাইনকে বলেছে, ইরান ৬০ শতাংশ ইউরেনিয়াম বিশুদ্ধতা অর্জন করেছে, তারা এখন অস্ত্র বানানোর জন্য দরকার ৯০ ভাগ বিশুদ্ধতার দিকে যাচ্ছে।
তবে ইরানি সরকার বারবার বলে আসছে, পরমাণু অস্ত্র বানানোর কোনো ইচ্ছা তাদের নেই। তবে খামেনির উপদেষ্টা কামাল খারাজি সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, ‘জায়নবাদী জান্তা (দখলদার ইসরাইল) যদি আমাদের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়, আমাদের অবস্থান বদলে যাবে। আমাদের পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা আছে, আমরা ভবিষ্যতে নিজেদের রক্ষার জন্য এগুলো ব্যবহার করতে পারি।’ সূত্র: জেরুজালেম পোস্ট
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের দাম আবারও বাড়লো
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজার বিমানবন্দরে কী এত মধু!
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তি করার নীতিমালা জারি
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের বাণিজ্যের আকার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় -বাণিজ্যমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায়
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












