প্রাণঘাতী ব্যাকটেরিয়ার তালিকা প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাত বছর পরে প্রাণঘাতী ব্যাকটিরিয়ার নতুন পরিমার্জিত একটি তালিকা প্রকাশ করেছে। আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, এমন মারাত্মক প্রাণঘাতী ব্যাকটিরিয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে, যেগুলো প্রতিরোধে কোনো অ্যান্টিবায়োটিক আর কাজ দিচ্ছে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দ্রুত গতিতে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’ (এএমআর) তৈরি হচ্ছে। যখন অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও অন্যান্য পরজীবীর সংক্রমণ কমাতে আর কাজ দেয় না, সেই পরিস্থিতিকে বলে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’। এতে রোগী আরো অসুস্থ হয়ে পড়ে, রোগ বাড়তে থাকে, রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ, এই পরিস্থিতি আটকাতে অবিলম্বে নতুন চিকিৎসা পদ্ধতির সন্ধান শুরু করা প্রয়োজন। সংস্থাটি জানিয়েছে, অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।