অর্থসংকটে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিক্রি করে দিচ্ছে পাকিস্তান
, ১১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২০ মে, ২০২৪ খ্রি:, ০৬ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
অর্থনৈতিক কারণে বেশিরভাগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গত মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, কৌশলগত গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান ছাড়া সবগুলোই বেসরকারি খাতে বিক্রি করে দেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বেশকিছু দিন ধরেই অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। পর্যাপ্ত বরাদ্দের অভাব, অব্যবস্থাপনা ও দুর্নীতির জেরে বছরের পর বছর ধরে লোকসানে রয়েছে পাকিস্তানের সরকারি পণ্য ও পরিষেবা কোম্পানিগুলো। একদিন আগেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল ৩০০ কোটি ডলার ঋণের ব্যাপারে ইসলামাবাদের সঙ্গে আলোচনা শুরু করেছে।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতেবলা হয়, সরকারি বিভিন্ন কোম্পানি ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের পণ্য-পরিষেবা উৎপাদন ও অর্জিত মুনাফার সার্বিক অবস্থা যাচাই শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি ২০২৪ সাল থেকে বাস্তবায়ন করা শুরু হবে এই পরিকল্পনা ।
শাহবাজ শরীফ বলেন, প্রতিষ্ঠানগুলো লাভ কিংবা ক্ষতিতে থাকুক না কেন, তাদের বেসরকারিকরণ করা হবে। তবে বিবৃতিতে বলা হয়নি কোন প্রতিষ্ঠানগুলোকে কৌশলগত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)