ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি: তেলের দাম কমেছে, শেয়ারবাজারে ঊর্ধ্বগতি
আল ইহসান ডেস্ক:
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতিতে বিশ্ববাজারে তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। একইভাবে বেশিরভাগ শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়। বিশেষ করে ইরানের পক্ষ থেকে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোয় কোনো আঘাত না আসায় বাজারে স্বস্তি ফিরে এসেছে।
ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারে পুরো দিনজুড়েই ইতিবাচক ধারা ছিলো, যার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হওয়ার প্রভাব।
গতকাল বুধবার (২৫ জুন) ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম কমে দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৮৯ ডলারে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম দাঁড়িয়েছে ৬৫ ডলারে।
এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার বলেছে, ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি বহাল রাখতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সে লিখেছে, মধ্যপ্রাচ্যে বহুল আকাঙ্খিত স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এটি একটি সুযোগ। ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না এবং তাদের আলোচনার টেবিলে ফিরতে হবে এবং দীর্ঘস্থায়ী সমঝোতার দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। সূত্র: বিবিসি।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।