ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
শব্দের চেয়ে দ্বিগুণ বেগে ধেয়ে আসা একটি টেনিস বলকেও মাঝ আকাশে ধ্বংস করার সক্ষমতা আছে ইংল্যান্ডের ‘স্কাই সেবার’। এমন দাবি তাদের প্রতিরক্ষা ব্যবস্থার। তবে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে চরম উদ্বেগের কথা জানিয়েছে দেশটির নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের দাবি, প্রযুক্তিতে এগিয়ে থাকলেও সংখ্যার দিক থেকে ইংল্যান্ড বর্তমানে অত্যন্ত ‘অরক্ষিত’।
ইউনিভার্সিটি অফ বাকিংহামশায়ারের ইমেরিটাস অধ্যাপক অ্যান্থনি এক সতর্কবার্তায় জানিয়েছে, ইরান যদি ইংল্যান্ডকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তবে দেশটি একটি ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে। তার মতে, ইংল্যান্ডের আকাশসীমা রক্ষার প্রধান অস্ত্র হলো- ‘টাইপ ৪৫ ডেস্ট্রয়ার’। কিন্তু বর্তমানে ইংল্যান্ডের হাতে মাত্র একটি সচল ডেস্ট্রয়ার রয়েছে।
অ্যান্থনি ‘দ্য এক্সপ্রেস’-কে বলেছে, “যদি আমাদের ওপর হামলা হয়, তবে ইংল্যান্ড ক্ষেপণাস্ত্র আক্রমণের মুখে ‘সম্পূর্ণ অরক্ষিত’। আমাদের একমাত্র জাতীয় ক্ষেপণাস্ত্ররোধী প্রতিরক্ষা ব্যবস্থা হলো ‘টাইপ ৪৫ ডেস্ট্রয়ার’।”
প্রতিবেদনে ব্রিটেনের আকাশ প্রতিরক্ষার দুটি মূল স্তম্ভের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়েছে। টাইপ ৪৫ ডেস্ট্রয়ার বর্তমানে সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটির সুরক্ষায় মোতায়েন রয়েছে, যা ব্রিটেনের মূল ভূখ-কে অরক্ষিত করে তুলেছে।
স্কাই সেবার এই ল্যান্ড-বেসড এর বড় অংশ বর্তমানে পোল্যান্ডে ন্যাটোর সীমান্ত রক্ষায় নিয়োজিত। ব্রিটিশরা সন্দিহান যে, হামলার সময় এই ব্যবস্থাটি ব্রিটেনের ভেতরে পর্যাপ্ত পরিমাণে থাকবে কি না? তথ্যসূত্র: ডেইলি মিরর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)