এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চার মাস আগে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিকমাধ্যম নিষিদ্ধ করা হয়। এবার একই ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে অস্ট্রিয়া।
অস্ট্রিয়া সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি বছরের জুনের মধ্যে একটি বিল চালু করা হবে। যেখানে ১৪ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিকমাধ্যমের জন্য ১৪ বছরের ন্যূনতম বয়স নির্ধারণ কেবল বিলের একটি অংশ। বিলের অন্য অংশে স্কুলে মিডিয়া লিটারেসি শিক্ষা চালু করার কথাও আছে। যেন শিশুরা ‘মিথ্যা তথ্য’ শনাক্ত করতে শেখে।
অস্ট্রিয়ান সরকার জানিয়েছে, এই উদ্যোগ নেওয়ার কারণ হলো সাইবারবুলিং, আসক্তি, মানসিক স্বাস্থ্য সমস্যা ইত্যাদি সামাজিকমাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে শিশুদের সুরক্ষা দেওয়া।
বিলটি প্রবর্তিত হলে বয়স যাচাই প্রক্রিয়ায় ডেটা প্রাইভেসি সংক্রান্ত বিষয়গুলোও নিশ্চিত করা হবে, যেন ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকে।
প্রযুক্তি সাময়িকী ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রেও এ ধরনের উদ্যোগ নেওয়া হতে পারে। কিছু সিনেটর বছরের শুরুতে ১৩ বছরের নিচের শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব করেছে।
ম্যাশেবল বলছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে মেটা ও ইউটিউবের বিরুদ্ধে দুটি মামলায় প্রমাণিত হয়েছে যে, সামাজিকমাধ্যমগুলো কিশোরদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)