ইফতারে রাখুন পুষ্টিকর বাঙ্গির শরবত
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ আশির, ১৩৯২ শামসী সন , ১৪ মার্চ, ২০২৫ খ্রি:, ২৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
বাঙ্গি খেতে অনেকেই পছন্দ করে না। তবে এর পুষ্টিগুণ অনেক বেশি। এতে রয়েছে ভিটামিন সি, শর্করা ও ক্যারোটিন। যা উচ্চ রক্তচাপ থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য দূর হয়। বাঙ্গিতে নেই চর্বি বা কোলেস্টেরল। নিয়মিত বাঙ্গির শরবত খেলে খাবারে অরুচি, নিদ্রাহীনতা, আলসার ও অ্যাসিডিটি দূর হয়।
বাজারে এখন বাঙ্গি সহজলভ্য। গরমে ও ইফতারে প্রশান্তি পেতে এ সময় খেতে পারেন এ ফলটি। এটি শরীর ঠান্ডা রাখার পাশাপাশি পানিশূন্যতা দূর করে। জেনে নিন শরবত তৈরির রেসিপি-
উপকরণ:
২ কাপ বাঙ্গির টুকরো, ২ টেবিল চামচ চিনি, এক চা চামচ লেবুর রস, এক টেবিল চামচ দই, এক চিমটি বিট লবণ, বরফ কুচি ও ৪-৫টি পুদিনা পাতা।
পদ্ধতি:
প্রথমে বাঙ্গি কেটে টুকরো করে নিন। এরপর বাঙ্গি, চিনি, দই, লেবুর রস ও বিট লবণ একসঙ্গে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। প্রয়োজনে এর ঘনত্ব কমানোর জন্য পানি ব্যবহার করুন।
খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন একটু পাতলা হয়। তাহলে ছেঁকে নিতে সুবিধা হবে। এরপর একটি গ্লাসে শরবত ছেঁকে নিন। এতেই তৈরি হয়ে যাবে পুষ্টিকর বাঙ্গির শরবত। এবার বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বাঙ্গির শরবত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












