ইফতারে মজাদার হালিমের ঝটপট তৈরী প্রণালী
, ১৪ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ আশির, ১৩৯২ শামসী সন , ১৫ মার্চ, ২০২৫ খ্রি:, ২৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
উপকরণ:
৭০০ গ্রাম হাড়সহ গরুর গোশত, দুই কাপ হালিম মিক্স, এক টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ আদা-রসুন বাটা, এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হালিমের মসলা পরিমাণ মতো, স্বাদমতো লবণ, আধা কাপ তেল, পেয়াজ কুচি এক কাপ, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি, শসা কুচি, আদা কুচি ও লেবু।
পদ্ধতি:
প্রথমেই গোশত ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে তেল দিতে হবে। তেল গরম হলে পেয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ বাদামিরঙা হলে কিছুটা তুলে রাখতে হবে পরিবেশনের জন্য। এরপর বাকি পেয়াজের সঙ্গে গোশত ও মসলা দিয়ে কষিয়ে নিতে হবে।
অন্যদিকে, এক লিটার গরম পানিতে হালিম মিক্স আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর গোশত কষানো হলে সেদ্ধ করার জন্য কিছু পানি দিতে হবে। গোশত সেদ্ধ হলে এতে ভিজিয়ে রাখা হালিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হলে এতে আরও ১ লিটার ফুটন্ত পানি দিয়ে দিতে হবে। এরপর ১০-১৫ মিনিট মিডিয়াম আঁচে রান্না করতে হবে।
খেয়াল রাখতে হবে হালিম যেন হাড়িতে লেগে না যায়। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। রান্নার শেষ পর্যায়ে ১ টেবিল চামচ হালিমের মসলা দিয়ে মিশিয়ে নিতে হবে। হালিম বেশি ঘন হওয়ার আগেই নামিয়ে নিতে হবে। কারণ ঠান্ডা হলে হালিম আরও ঘন হয়ে যাবে।
হালিম তৈরীর পর পেয়াজের বেরেস্তা, আদা, ধনেপাতা, কাঁচা মরিচ, শসা ও লেবু দিয়ে পরিবেশন করুন পছন্দমতো পাত্রে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












