রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

ইটের বিকল্প হলোব্লক, কমবে ৩০ শতাংশ নির্মাণ ব্যয়

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩, রাত ১:২৭
ইটের বিকল্প হলোব্লক, কমবে ৩০ শতাংশ নির্মাণ ব্যয়

নিজস্ব প্রতিবেদক:
যখন লাগাতার বাড়ছে নির্মাণ সামগ্রীর দাম, তখন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বলছে, সনাতনী ইটের বদলে হলোব্লক ব্যবহার করলে খরচ কমবে প্রায় ৩০ শতাংশ। এমন গবেষণা ও ব্যবহার বিধি থাকার পরও এর ব্যবহার প্রত্যাশা মতো না বাড়ার কারণ হিসেবে প্রচারের অভাবকে দায়ী করছে সংস্থাটি।
সরেজমিনে হলোব্লক তৈরির একটি কারখানায় দেখা গেছে, একের পর এক তৈরি হচ্ছে হলোব্লক, যা ব্যবহার হবে ইটের বদলে। এক্ষেত্রে পোড়ানো হচ্ছে না কাঠ-কয়লা-মাটি। স্বাভাবিকভাবেই নিঃসরণ হচ্ছে না পরিবেশের জন্য ক্ষতিকর কার্বনও। সনাতনী ইটভাটার চেয়ে অনেক কম জমি লাগে এর একটি কারখানা স্থাপনে। এটি ব্যবহারেও মজবুত ও সাশ্রয়ী।
এ বিষয়ে হলোব্লক তৈরি করে এমন একটি প্রতিষ্ঠান বরুয়া বিল্ডার্স অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন বলেন, ৫টি ইটে যা আসে, এটির একটি ব্লকে তা আসে। বর্তমানে একটি ইটের দাম ১৫ থেকে সাড়ে ১৫ টাকা। সেক্ষেত্রে ৫টি ইটের হিসাব করলে দাঁড়ায় ৭০ থেকে ৭৫ টাকা। সেখানে একটি ব্লকের দাম ৪২ থেকে ৪৫ টাকা।
তিনি আরও বলেন, ‘অনেক ডেভেলপার কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করছে। পাশাপাশি যারা নিজেরা বাড়ি করছেন, তারাও যোগাযোগ করছেন।’
ফ্ল্যাট তৈরিতে ইটের বদলে হলোব্লক ব্যবহার করা এক ডেভেলপার বলেন, ‘সাধারণ ইটের তুলনায় এটি অনেক ভালো। আমার ৩৫ শতাংশ খরচ কমে গেছে। আগে একটি ফ্ল্যাটে আমার কমপক্ষে ৬ হাজার ইট লাগতো। সেই তুলনায় প্রায় ৪ হাজার ২০০ হলোব্লকে আমার ফ্ল্যাটের কাজ পুরোপুরি শেষ।’
মূল উপাদন সিমেন্ট, পানি, বালির সঙ্গে নুড়ি পাথর, পাথরের গুঁড়া, ফ্লাই অ্যাশ, রিসাইকেল ম্যাটেরিয়ালসহ দরকার মতো ৮টি উপাদানের মিশ্রণে এসব হলোব্লক তৈরি হয়। এতে দরকার হয় না ঊর্বর কৃষি জমি নষ্ট করা একবিন্দু মাটিও।
এ প্রসঙ্গে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) বলছে, পরিবেশবান্ধব এসব স্থাপনা উপাদান তৈরিতে যেমন চাপ সহনীয় পিএসআই নিয়ন্ত্রণের সুযোগ রয়েছে, তেমনি একটি হলোব্লক পোড়ামাটির সাড়ে ৪টি ইটের সমান কাজ করায় স্থাপনা নির্মাণে খরচ কমছে ২৫ থেকে ৩০ শতাংশ। একই সঙ্গে তা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে তাপ ও শব্দ নিয়ন্ত্রণে।
এইচবিআরআই সিনিয়র রিসার্চ অফিসার কানিজ ফাতেমা বলেন, ‘আমি যদি হলোব্লকের সুবিধাগুলো বলি, এটি থারমাল ইনসুলেটর হিসেবে কাজ করে এবং সাউন্ড প্রুফ।’
তবে প্রচারের ব্যাপক অভাব থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ইটের বিকল্পও যে কিছু রয়েছে, যেটি আমরা ব্যবহার করতে পারি, এটি মানুষ এখনো জানে না। এটি মূলত তাদের জানাতে হবে। একটি হলোব্লক যদি সাড়ে ৪টি ইটের সমান হয়, সেক্ষেত্রে ম্যানারিয়াল কষ্ট বা উৎপাদন খরচ ও শ্রমিক বাবদ খরচসহ আর‌ও কিছু খরচ কম হয়। এটি ব্যবহার করলে নির্মাণ ব্যয় অত্যন্ত ৩০ শতাংশ কমে যায়।’
সেইফওয়ে টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক খান বলেন, ‘আমরা যারা বাণিজ্যিকভাবে এসব মেশিন আমদানি করে দেশের ছোট ছোট উদ্যোক্তাদের দেই, সেখানে সরকারের ট্যারিফ অনুসারে ২৭ শতাংশ ডিউটি দিতে হয়। সুতরাং, এতে দেখা যায় একটি মেশিন চীনে যদি ২৫ হাজার বা ৩০ হাজার ডলারের হয়, সেটি আমদানি করে এনে বাংলাদেশের প্রতিষ্ঠানকে সরবরাহ করা পর্যন্ত কাস্টমস ডিউটি, ভ্যাট-ট্যাক্স, ফ্রেইট খরচ, পরিবহন ভাড়া ইত্যাদি মিলিয়ে ৪০ থেকে ৪২ লাখ টাকা পর্যন্ত খরচ পড়ে যায়।
তাই এদিকে সরকারের নজর দেয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, এক্ষেত্রে সরকার আমদানি শুল্ক কমাতে পারে। ভ্যাট কমালে হয় তো যারা ক্ষুদ্র বা মাঝারি ইন্টারপ্রাইজ, তারা এসব পরিবেশবান্ধব কারখানা করার দিকে ঝুঁকবেন।
পরিবেশবান্ধব এসব ইট-ব্লকের ব্যবহার বাড়াতে ২০১৯ সালে নতুন করে আইন করা হলেও তা বাস্তবা য়নে ব্যাপক ধীরগতির অভিযোগও রয়েছে খাত সংশ্লিষ্টদের।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৯ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৯ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৯ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৯ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৯ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৯ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৯ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৯ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৯ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৯ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২০ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২০ ঘণ্টা আগে