১ কিলোমিটার খালে ৮ বাঁধ, ৫০০ একর কৃষি জমিতে পানিবদ্ধতা
পটুয়াখালীর সদর উপজেলার মাদার বুনিয়া ইউনিয়নের পশ্চিম হেতালিয়া ও বিরাজলা গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ খালে বাঁধ দেওয়ায় প্রায় ৫০০ একর কৃষি জমিতে পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সরকারি এই খালে অবৈধভাবে ৮টি বাঁধ দিয়ে স্থানীয় ৫ জন মাছ চাষ করছেন।
পানিদ্ধতার কারণে আমন চাষ ব্যাহত হওয়ায় স্থানীয় চাষিরা বাঁধ অপসারণে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিরাজলা গ্রামের কৃষক আব্দুল খালেক বলেন, 'এই খাল দিয়ে বর্ষায় কৃষি জমির পানি নিষ্কাশন হতো। ১ বছর আগে ওই এলাকার আলামিন খাঁ, হানিফ খান, হালিম খানসহ কয়েকজন স্থানীয় লোক খালে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেন। ফলে বর্ষায় কৃষি জমির পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়।'
'এবার প্রায় ৫০০ একর জমিতে পানিবদ্ধতা দেখা দিয়েছে। এসব জমিতে আমন চাষ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে,' বলেন তিনি।
বাঁধ অপসারণে ১ মাস আগে আব্দুল খালেক পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
একই গ্রামের আরেক কৃষক ফারুক বিশ্বাসের জমি এই বর্ষায় তলিয়ে গেছে।
তিনি বলেন, 'পানি অপসারণ না হলে আমরা জমিতে আমন চাষ করতে পারব না।'
ওই এলাকায় গিয়ে দেখা গেছে, খালটিতে বাঁধ দিয়ে বিভক্ত করে একাধিক পুকুর তৈরি করা হয়েছে। আর তাতেই হচ্ছে মাছ চাষ।
খালের একাংশ ভরাট করে গোয়াল ঘর তৈরি করতেও দেখা যায়। বিরাজলা গ্রামের বাসিন্দা শাহজাহান বলেন, 'আমার বাড়িতে জায়গা কম। তাই খালের কিছু অংশ ভরাট করে গোয়াল ঘর তৈরি করেছি।'
এই খালে মাছ চাষ করছেন পশ্চিম হেতালিয়া গ্রামের বাসিন্দা আল আমিন খান। তিনি বলেন, 'আমরা খালটির একাংশে মাছ চাষ করছি। আরও অনেকে খালটি নিজেদের দখলে রেখেছেন। তারা দখল ছেড়ে দিলে আমরাও বাঁধ অপসারণ করে দেবো।'
বাকি ৪ জন খাল দখলের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে জানতে চাইলে পটুয়াখালী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, 'গত ২০ জুলাই উপজেলার মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় এ বিষয়টি আমি উপস্থাপন করেছি। উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে তদন্ত করে তাকে অবহিত করতে বলেছেন।'
'আমি ইতোমধ্যেই ওই এলাকা পরিদর্শন করেছি এবং খালটিতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষের অভিযোগের সত্যতা পেয়েছি। এ ব্যাপারে শিগগির ব্যবস্থা নেওয়া হবে,' বলেন তিনি।
যোগাযোগ করা হলে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান বলেন, 'প্রবাহমান খালে বাঁধ দেওয়ার কোনো নিয়ম নেই। এটি একটি অপরাধ। স্থানীয় কৃষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা শিগগির বাঁধগুলো অপসারণ করব।'
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।