বছরে ৪ হাজার কোটি টাকার বেশি কর হারাচ্ছে বাংলাদেশ
আল ইহসান ডেস্ক:
টিজেএন জানিয়েছে, এভাবে কর ফাঁকির কারণে বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে, তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ০.১ শতাংশ।
ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের (টিজেএন) এক প্রতিবেদনে বলা হয়েছে, বহুজাতিক কোম্পানিগুলোর মুনাফা বিদেশের ট্যাক্স হেভেন হিসেবে পরিচিত অঞ্চলে স্থানান্তর করায় বাংলাদেশ বছরে ৩৬১ মিলিয়ন ডলারের কর হারাচ্ছে। এছাড়াও ব্যক্তিপর্যায়ে কর ফাঁকির কারণে বছরে ২৬ মিলিয়ন ডলার হারাতে হচ্ছে বাংলাদেশকে। সবমিলিয়ে দেশের বার্ষিক কর ক্ষতির পরিমাণ ৩৮৭ মিলিয়ন ডলার বা প্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা।
গত ২৫ জুলাই প্রকাশিত স্টেট অব ট্যাক্স জাস্টিস-২০২৩-এ টিজেএন এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করপোরেটরা প্রতি বছর ১.৪ বিলিয়ন ডলার মুনাফা বাংলাদেশ থেকে সরিয়ে নেয়। যা দেশের কর আয়ের ১.৫ শতাংশ।
সুষ্ঠু কর ব্যবস্থাপনা নিয়ে কাজ করা টিজেএন জানিয়েছে, এভাবে কর ফাঁকির কারণে বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে, তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ০.১ শতাংশ।
টিজেএন বলছে, কর ফাঁকির কারণে বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে, তা স্বাস্থ্য বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ বা শিক্ষা ব্যয়ের ৬.১৯ শতাংশের সমান।
সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশে অভ্যন্তরীণ সার্কিটে কর ফাঁকি ও এড়িয়ে চলার হার ব্যাপক।
তিনি বলেন, 'আমরা অতীতে প্রমাণ পেয়েছি- বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকও ট্যাক্স হ্যাভেন ব্যবহার করছেন। তবে, দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই গ্লোবালাইজড বিশ্বে ট্যাক্স হ্যাভেনগুলোর ভয়ঙ্কর ছায়া থেকে রক্ষা পাওয়া কঠিন।'
আন্তর্জাতিক পরিম-লে নীতিনির্ধারকদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন খান। তিনি বলেন, 'এখন পর্যন্ত ছোট অর্থনৈতিক শক্তিগুলোর কণ্ঠস্বরকে বেশিরভাগ ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে। বাংলাদেশের উচিত আন্তর্জাতিক করের কারিগরি দিকগুলোতে বিনিয়োগ করা এবং কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।'
স্টেট অব ট্যাক্স জাস্টিসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী এভাবে কর ফাঁকির কারণে বিশ্বের দেশগুলো বছরে ৪৭২ বিলিয়ন ডলার কর হারাচ্ছে। এই বার্ষিক ক্ষতির মধ্যে ৩০১ বিলিয়ন ডলার বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ট্যাক্স হ্যাভেনে স্থানান্তর করে এবং ব্যক্তিপর্যায়ে ১২১ বিলিয়ন ডলার স্থানান্তর করা হয়।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।