ইউরেনিয়াম ভা-ার সিল করে মাইন বসিয়েছে ইরান
, ১৪ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কাপুরুষোচিত আক্রমণের প্রস্তুতিমূলক অভিযানের অংশ হিসেবে ইউরেনিয়াম ভা-ার সিল করে দিয়েছে ইরান। দেশটি পরমাণু স্থাপনায় প্রবেশের পথ বন্ধ করে দিয়ে সেখানে মাইন স্থাপন এবং গোপন সুড়ঙ্গ ধসিয়ে দিয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) মার্কিন গোয়েন্দা তথ্য সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো বলছে, এক মাস আগের তুলনায় এখন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশন এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
বেশ কয়েকটি সূত্র বলছে, এখন ইরানিদের জন্যও এই সমৃদ্ধ ইউরেনিয়াম বের করা কঠিন ও বিপজ্জনক হবে। হলেও তারা সামগ্রিক নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেয়।
ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ‘পরমাণু উপাদান অপসারণ’ বিভাগের প্রধান স্কট বলে, এটি উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়া উদ্ধারের বিষয়টিকে নিশ্চিতভাবেই জটিল করে তুলবে।
সে বলে, এই পরিস্থিতিতে ইরান দাবি করতে পারে যে ইউরেনিয়ামের কিছু অংশ উদ্ধার করা অসম্ভব। সেক্ষেত্রে আমাদের পূর্ণ আস্থা থাকবে না যে ইরান ভবিষ্যতে কোনো এক সময় সেগুলোর নাগাল পাবে না।
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্পের পাশাপাশি দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনার একটি বড় কারণ। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ পরিষদ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি (আইএইএ)-এর তথ্য অনুসারে, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম আছে। এই ইউরেনিয়াম ৬০ শতাংশ বিশুদ্ধ বা পরিশুদ্ধ। বিশুদ্ধতার মান ৯০ শতাংশে উন্নীত করা হলেই এই ইউরেনিয়াম দিয়ে একের পর এক পরমাণু বোমা তৈরি করতে পারবে ইরান।
২০২৫ সালের জুন মাসের প্রথম সপ্তাহে আইএইএ এই তথ্য জানানোর পর ইরানের ইউরেনিয়াম হস্তগত করতে ওই মাসেই দেশটিতে হামলা শুরু করেছিলো সন্ত্রাসী ইসরায়েল-যুক্তরাষ্ট্র। ১২ দিনের সেই অভিযানে ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর কোন ক্ষতি তো করতেই পারেনি, বরং ইরানিদের কাছে চরমভাবে মার খেয়ে পালিয়ে গেছে। এছাড়া ইউরেনিয়ামের কোনো সন্ধান পায়নি বলে স্বীকারও করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল।
সূত্র: সিএনএন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা : স্যাটেলাইট চিত্রে ভয়াবহ দৃশ্য
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের ব্যাপক হামলা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যত নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












