পবিত্র আশুরা উদযাপন বিষয়ক বিধিনিষেধ জারি করলো কুয়েত
, ১৪ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মুসলমানদের দ্বীনি ইবাদত পবিত্র আশুরা পালন বিষয়ক বিধিনিষেধ জারি করা হয়েছে কুয়েতে। গত জুমুয়াবার দেশটির সরকারি প্রতিনিধি এবং শিয়া প্রতিনিধিদের এক বৈঠকে আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে এসব বিধিনিষেধ।
বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, আশুরা উপলক্ষে কুয়েতের শিয়া অধ্যুষিত এলাকাগুলোর বাইরে আশুরা সংক্রান্ত কোনো পতাকা ওড়ানো যাবে না, ব্যানারও টানানো যাবে না। আশুরায় কুয়েতের শিয়া কমিউনিটি গণখাবারের আয়োজন করে। এ উপলক্ষে দেশি-বিদেশি অনেক সংস্থা ও প্রতিষ্ঠান শিয়া কমিউনিটিকে আর্থিক সহায়তা প্রদান করে।
জুমুয়াবারের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, আশুরার রান্না কেবল শিয়া কমিউনিটির স্কুল ও কমিউনিটি সেন্টারগুলোতে করা যাবে এবং কুয়েতের সোশ্যাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় যেসব চ্যানেলের অনুমোদন দিয়েছে- শুধু সেসব চ্যানেলের মধ্যেই অর্থ আদান-প্রদান করা যাবে।
এছাড়া আশুরায় নিরাপত্তা রক্ষার স্বার্থে কুয়েতের বিভিন্ন এলাকায় সাদা পোশাকে নজরদারি চালাবে আইনশৃঙ্খলা বাহিনী।
জুমুয়াবারের বৈঠকে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন কুয়েতের নিরাপত্তা বিভাগের প্রধান জেনারেল হামাদ আহমেদ আল মুনাইফি। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বৈঠকে। সূত্র: গালফ নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ভুল সতর্কসংকেত’, পেন্টাগনে বিপজ্জনক পদার্থ আতঙ্কে লকডাউন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরেনিয়াম ভা-ার সিল করে মাইন বসিয়েছে ইরান
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরা আমেরিকানদের ‘একদমই বিশ্বাস করি না’ -ইরানের প্রধান বিচারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাপানে জন্মহার হ্রাসের সর্বোচ্চ রেকর্ড
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বীর যোদ্ধাদের সামনে দখলদারদের ‘শক্তিশালী’ বলতে কিছু নেই
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক বৈঠক, থাকছে না ইসরায়েল-যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করল ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ন্যাটোতে সামরিক অর্থায়ন কমাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)